News Flash

  • Home
  • প্রধান খবর
  • Meenakshi Lekhi: নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতিতে অটল ও প্রতিশ্রুতিবদ্ধ ভারত : মীনাক্ষী লেখি
Image

Meenakshi Lekhi: নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতিতে অটল ও প্রতিশ্রুতিবদ্ধ ভারত : মীনাক্ষী লেখি

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্র হোক অথবা পশ্চিমবঙ্গ, কেরল হোক অথবা কর্ণাটক, যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছেন অসংখ্য ভারতীয় নাগরিক। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে তৎপর কেন্দ্রীয় সরকার। জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। শনিবার মীনাক্ষী লেখি জানিয়েছেন, নিজস্ব নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতিতে অটল রয়েছে ভারত। ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকায় আমরা স্থলপথ ব্যবহার করছি এবং আমাদের নাগরিকদের নিরাপদে নিয়ে আসার জন্য অন্যান্য দেশের সঙ্গে কথা চলছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট বলেছেন মন্ত্রকগুলিকে হতে হবে জনকেন্দ্রিক।

ভারতীয়দের উদ্ধার করার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরশুর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারত সরকারের খরচেই ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনা হবে। এ জন্য আসলে অনেক আগেই নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমরা ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top