News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত ও চিন, প্রস্তাবের পক্ষে ১১টি দেশ
Image

রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত ও চিন, প্রস্তাবের পক্ষে ১১টি দেশ

নিউইয়র্ক, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকল ভারত। একই অবস্থান নিয়েছে চিন ও সংযুক্ত আরব আমিরশাহিও। মোট ১১টি দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে (প্রস্তাবের পক্ষে), রাশিয়া নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করেছে (রেজোলিউশনটি ব্লক করতে)। ভোটদান থেকে বিরত থেকেছে ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরশাহি।

ইউক্রেনের ভূখণ্ডে রুশ আক্রমণের বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে যৌথ ভাবে প্রস্তাব আনে আমেরিকা এবং আলবেনিয়া। তাতে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা করা হয়। দাবি তোলা হয়, অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনার প্রত্যাহার এবং আগ্রাসী মনোভাবের সংবরণের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, নিজেদের বারাকে ফিরে যাওয়া উচিত রুশ সেনাবাহিনীর।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top