News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden: পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন পুতিন, মৃত্যু ও ধ্বংসের জন্য রাশিয়াই দায়ী : বাইডেন
Image

Joe Biden: পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন পুতিন, মৃত্যু ও ধ্বংসের জন্য রাশিয়াই দায়ী : বাইডেন

ওয়াশিংটন, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): আর বোধ হয় এড়ানো গেল না রক্তক্ষয়ী যুদ্ধ। ইউক্রেনের ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। এই কঠিন সময়ে ইউক্রেনের জনগণের জন্য প্রার্থনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, “সমগ্র বিশ্বের প্রার্থনা ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছে। কারণ তাঁরা রাশিয়ার সামরিক বাহিনীর দ্বারা অপ্ররোচিত এবং অহেতুক হামলার শিকার হয়েছেন।” বাইডেন জানান, “প্রেসিডেন্ট পুতিন একটি পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন যা একটি বিপর্যয়কর জীবনহানি এবং মানুষের দুর্ভোগ নিয়ে আসবে।”

ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার এই সামরিক অভিযানের নিন্দা করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, “এই আক্রমণ যে মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে সে জন্য একমাত্র রাশিয়াই দায়ী। আমেরিকা এবং তাঁর মিত্ররা ঐক্যবদ্ধ এবং সিদ্ধান্তমূলক উপায়ে প্রতিক্রিয়া জানাবে। বিশ্ব রাশিয়াকে জবাবদিহি করবে।” হোয়াইট হাউস থেকে সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখবেন বলেও জানিয়েছেন জো বাইডেন।

Releated Posts

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026

পিওজেকে-তে তথাকথিত নির্বাচন অবৈধ দখল আড়াল করার ‘প্রহসন’: পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে ‘অবৈধ দখল আড়াল করার…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

বেইজিং, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top