News Flash

  • Home
  • দিনের খবর
  • Firhad Hakim : আনিস খুনের নিরপেক্ষ তদন্ত করে আদালতে তথ্য পেশ করবে পুলিশ : ফিরহাদ
Image

Firhad Hakim : আনিস খুনের নিরপেক্ষ তদন্ত করে আদালতে তথ্য পেশ করবে পুলিশ : ফিরহাদ

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে আদালতে তথ্য পেশ করবে পুলিশ৷ দোষীরা যথাযত শাস্তি পাবে৷ রবিবার এমনটাই জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম৷

শনিবারের মতো এদিনও ফিরহাদ দাবি করেন, বহিরাগত দুষ্কৃতীদের দ্বারা আনিসকে খুন করা হতে পারে৷ তবে, গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ। কারণ, যে ভাবে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে আনিসকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তা এক কথায় নজিরবিহীন৷ উত্তরপ্রদেশ-বিহারের মতো রাজ্যগুলিতে এভাবে মানুষকে মারা হয়৷ বাংলার সংস্কৃতিতে মানুষ খুন করা হয় না বলেও মনে করেন কলকাতার মেয়র৷
ফিরহাদ আরও বলেন, ‘‘রাজ্যের পুলিশ-প্রশাসন যথেষ্ট সক্রিয়। কীভাবে এবং কেন এই ধরনের নৃশংস খুন করা হল, তার তদন্ত শুরু হয়েছে। নিরপেক্ষ বিচার করে দোষীকে কঠোর শাস্তি দেওয়া উচিত। যাতে এধরনের কাজ ভবিষ্যতে রাজ্যে না হয়৷
প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে রাতে পুলিশ পরিচয় দিয়েআনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত পুলিশ সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। আমতার বাড়িতে কোন চারজন আনিসকে ডাকতে এসেছিল, তাদের মধ্যে কে পুলিশের পোশাক পরেছিল, কেনই বা তাঁকে তিনতলা থেকে ঠেলে খুন করা হল, পুলিশ সেসব জানার চেষ্টা করছে বটে। তবে তদন্তে একচুলও অগ্রগতি হয়নি। রহস্য ক্রমেই জটিল হচ্ছে, উঠছে বহু প্রশ্ন।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top