News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : প্রচুর ফেন্সিডিল উদ্ধার, আটক গাড়ির চালক ও সহ-চালক
Image

Arrested : প্রচুর ফেন্সিডিল উদ্ধার, আটক গাড়ির চালক ও সহ-চালক

চুড়াইবাড়ি, ১৯ ফেব্রুয়ারি : শনিবার সকালে আসাম ত্রিপুরা সীমান্তে চুড়াইবাড়ি ওয়াচ  পোষ্টের পুলিশ প্রচুর পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। এ ব্যাপারে গাড়ির চালক ও সহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের ইনচার্জ নিরঞ্জন দাস একটি সন্দেহভাজন গাড়ি আটক করে তল্লাশি চালান। তল্লাশি চালানোর সময় ওই গাড়ি থেকে দশটি কার্টুনে প্রায় তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক নিমাই মামুন এবং সহ চালককে আটক করেছে। পুলিশ তাদের বাজারিছড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক গাড়ির চালক ও চালকের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে  পুলিশ।


উল্লেখ্য, গত কয়েকদিন আগেও চুড়াইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ পরপর দুটি নারী আটক করে প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ ওয়াচ পোষ্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানিয়েছেন এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
জানা গেছে, বিভিন্ন রাজ্য থেকে  নেশা সামগ্রী চুড়াইবাড়ি সীমান্ত দিয়ে ত্রিপুরায় নিয়ে আসা হয়। এইসব নেশাজাতীয় সামগ্রী ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রতিনিয়ত পাচার হচ্ছে। এর ফলে এপার-ওপার উভয় দিকের যুবসমাজ ভয়ঙ্কর নেশার কবলে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হচ্ছে। নেশার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ওয়াচ পোষ্টের ইনচার্জ নিরঞ্জন দাস।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top