News Flash

  • Home
  • দিনের খবর
  • TMC : মেঘালয়ে তৃণমূলে ভাঙন ! বিরোধী দলের মর্যাদা হারাতে পারে জোড়াফুল শিবির
Image

TMC : মেঘালয়ে তৃণমূলে ভাঙন ! বিরোধী দলের মর্যাদা হারাতে পারে জোড়াফুল শিবির

শিলং, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : আচমকা ভাঙনের সম্ভাবনা মেঘালয় তৃণমূলে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি প্রধান কনরাড সাংমার মন্তব্যে তেমন ইঙ্গিতই মিলেছে। তাঁর কথা সত্যি প্রমাণিত হলে প্রধানবিরোধী দলের মর্যাদা হারাতে চলেছে তৃণমূল ।

দলবদলের রাজনীতিতে বিধানসভা ভোটে একটি আসনে না জিতেও মেঘালয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছিল তৃণমূল। নভেম্বরে ১২ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছিলেন জোড়াফুল শিবিরে। এই দলবদলকে স্বীকৃতি দেন মেঘালয় বিধানসভার স্পিকার। যার ফলে রাতারাতি মেঘালয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছিল তৃণমূল। মাস কয়েক ভালোই চলছিল। তবে আচমকা ভাঙনের সম্ভাবনা মেঘালয় তৃণমূলে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি প্রধান কনরাড সাংমার মন্তব্যে তেমন ইঙ্গিতই মিলেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিরোধী দল তৃণমূলের অনেক বিধায়কই ন্যাশানাল পিপলস পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। শুধুমাত্র গারো পাহাড় থেকে নয়, খাসি এবং জয়ন্তিয়া পাহাড় থেকেও তৃণমূলের নেতারা তাঁর কাছে এসেছেন। দলবদলের ইচ্ছাপ্রকাশ করেছেন। একসঙ্গে কাজ করতে চেয়েছেন। কনরাডের দাবি, মেঘালয় তৃণমূলের মধ্যে অনেক ফাটল দেখা দিয়েছে। এটা অবাক হওয়ার মতো বিষয় নয়। শুধু তৃণমূলই নয়, আগামী দিনে অন্যান্য দলে ছেড়েও বিভিন্ন নেতারা এনপিপিতে যোগ দেবেন।

২৫ নভেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১১ জন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এর জেরে এক ধাক্কায় বিধায়কের সংখ্যা কমে যায় কংগ্রেসের। বিধায়কের সংখ্যা ৫-এ নেমে আসায় মেঘালয়ে বিরোধী দলের মর্যাদা হারায় কংগ্রেস। এদিকে রাতারতি শূন্য থেকে তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১২। জোড়াফুল শিবিরের তরফে মেঘালয়ের স্পিকারের কাছে তৃণমূলকে বিরোধী দলের মর্যাদা দেওয়ার আবেদন জানানো হয়। স্পিকারের মত দিলে ৬০ সদস্যের বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top