News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে যেতে পারেন কোহলি, ফিরবেন বুমরা, জাদেজা
Image

Cricket : শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে যেতে পারেন কোহলি, ফিরবেন বুমরা, জাদেজা

মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে যেতে পারেন বিরাট কোহলি। আইপিএলের আগে তিনি নিজেই বোর্ডকে জানিয়েছেন, কিছুদিনের বিশ্রাম প্রয়োজন। সেক্ষেত্রে আসন্ন টি ২০ সিরিজে কোহলিকে ছাড়াই নামবে ভারতীয় দল।

কোহলির ব্যাটে রানের দেখা নেই। বহুদিন তিনি ছন্দের বাইরে। তিনি নিজেও চাপে রয়েছেন। দলের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য দলের তারকার পাশে থেকে বলেছেন, বিরাট রানে নেই বলে আমাদের কোনও সমস্যা নেই।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। কলকাতা থেকে লখনউ উড়ে যাবে দল। সেখানেই দুটি টি ২০ ম্যাচ হবে। বাকি দুটি ম্যাচ হবে ধরমশালায়।

কোহলিকে অবশ্য টেস্ট সিরিজে দেখা যাবে। তিনি শততম টেস্ট খেলতে নামবেন বেঙ্গালুরুতে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু ৪ মার্চ থেকে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি ২০ ম্যাচ ২০ ফেব্রুয়ারি। সেদিন শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা হতে পারে। ওই দলে কোহলির না থাকার সম্ভাবনা বেশি। আবার দলে ফিরতে পারেন যশপ্রিত বুমরা ও রবীন্দ্র জাদেজা। ওই দুই তারকা দলে ফিরলে বাদ পড়বেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top