News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Sushant Chowdhury : রানীরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং জিরানিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী সুশান্ত
Image

Sushant Chowdhury : রানীরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং জিরানিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী সুশান্ত

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি : আজ সকালে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি জীতেন্দ্র কুমার সিনহা ও অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে রাণীরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তথা মজলিশপুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী। তাঁর ঐকান্তিক প্রচেষ্টাতেই খুব শীঘ্রই  জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটি মহকুমা হাসপাতালে এবং  রাণীর বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত হতে যাচ্ছে। বিধায়ক হওয়ার পর থেকেই  সুশান্ত চৌধুরী এলাকার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নতিকরণে দিনরাত কাজ করে চলেছেন।


শীঘ্রই  উক্ত দুটি স্বাস্থ্য কেন্দ্র পরবর্তী স্তরে উন্নীতকরণের ফলে স্থানীয় জনগণ উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ-সুবিধা পাবেন। পরিষেবাগত ও পরিকাঠামোগত মানোন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্র দুটিতে আরও কী কী সুবিধা অন্তর্ভুক্ত করা যায় সেটাই ছিলো আজকে হাসপাতাল দুটি পরিদর্শনের মূল উদ্দেশ্য। সেখানে উপস্থিত চিকিৎসক থেকে শুরু করে সকল স্তরের কর্মচারী ও স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময় করেন ও তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে উক্ত দুটি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা ও পরিকাঠামোগত মানোন্নয়নের জন্য তাদের প্রস্তাব শুনেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে.কে.সিনহা।


পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস, জিরানীয়ার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, জিরানীয়া ব্লকের বিডিও উৎপল চাকমা, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, ডা. রেজিনা রাঙ্খল, রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, এম ও আই সি ড. দীপ্তি রায় প্রমুখ।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top