News Flash

  • Home
  • দিনের খবর
  • Karnataka High Court : শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নয়, হিজাব মামলায় অন্তর্বর্তী নির্দেশ কর্ণাটক হাইকোর্টের
Image

Karnataka High Court : শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নয়, হিজাব মামলায় অন্তর্বর্তী নির্দেশ কর্ণাটক হাইকোর্টের

বেঙ্গালুরু, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবসহ কোনও ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না বলে জানিয়ে দিল কর্ণাটক হাইকোর্ট । এইসঙ্গে রাজ্যের স্কুল ও কলেজ খুলে দিতে বললেন বিচারপতিরা।

হিজাব বিতর্কে উত্তপ্ত রাজ্যে সাময়িকভাবে স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার। এদিন আদালত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে মত দিল। আদালত জানায়, “ফের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। আমরা চাই রাজ্যে শান্তি ফিরুক। বিষয়টির যতদিন না নিষ্পত্তি হচ্ছে, ততদিন যেন কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে। কেউ যেন ধর্মীয় উসকানি না দেয়।”
এদিন তিন বিচারপতির বৃহত্তরে বেঞ্চে মামলার শুনানিতে আইনজীবী সঞ্জয় হেগড়ে উডুপির একটি কলেজর প্রসঙ্গ টেনে বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ বৈঠকের পরেও মেয়েদের ক্লাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা তাদের শিক্ষার অধিকার চেয়েছে মাত্র।

এর পরেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয় আদালত। এইসঙ্গে জানানো হয়, যতক্ষণ না বিষয়টি নিষ্পত্তি হচ্ছে ততদিন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব-সহ কোনও ধরনের ধর্মীয় পোশাক পরে আশা যাবে না। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হিজাব সংক্রান্ত মামলাটিকে দ্রুত সুপ্রিম কোর্টে শুনানির আবেদন উঠেছিল। যদিও সেই আরজি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top