News Flash

  • Home
  • দেশ
  • Killed : জলপাইগুড়িতে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত শিশু
Image

Killed : জলপাইগুড়িতে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত শিশু

ওদলাবাড়ি, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : জলপাইগুড়ির বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনালি চা বাগানের জংলি লাইনে স্কুল ছুটির পর পরিচিত একজনের সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম অর্পিতা ওরাওঁ(৬)। বাগানের বাসিন্দারা ঘাতক সেনা গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন সাওগাঁও সেনা ছাউনির উচ্চ পদস্থ আধিকারিক ও মাল থানার পুলিশ। তৃণমূলের বাগরাকোট অঞ্চল কমিটির সভাপতি রাজেশ ছেত্রীও ঘটনাস্থলে গিয়েছেন।


এলাকার বাসিন্দারা জানান, এদিন দুপুর ১টার পর বাগানের একটি বেসরকারি স্কুল ছুটির পর পরিচিত একজনের সাইকেলে চেপে বেহাল কাঁচা সড়ক ধরে বাড়ি ফিরছিল অর্পিতা। সেই সময় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে গাড়ি চাপা পড়ে সে। সাইকেল চালক উলটোদিকে পড়ে যাওয়ায় বরাতজোরে বেঁচে গিয়েছে। গুরুতর জখম অবস্থায় সেনার তরফে দ্রুত শিশুটিকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Releated Posts

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top