News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশে গাছে গাড়ির ধাক্কায় মৃত ৩, প্রাণে বাঁচলেন একজন
Image

মধ্যপ্রদেশে গাছে গাড়ির ধাক্কায় মৃত ৩, প্রাণে বাঁচলেন একজন

উমারিয়া, ৭ ফেরুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের উমারিয়া জেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চান্দিয়া থানার অন্তর্গত দুগবার গ্রামের কাছে। দুর্ঘটনায় মৃতদের নাম-গান্নু শেখর (৩০) ও আশিষ প্যাটেল। একজনের নাম জানা যায়নি।

চান্দিয়া থানার ইনচার্জ রাঘবেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, শাহদোলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাঁরা গাড়িতে ফিরছিলেন, গন্তব্য ছিল কাটনি। নিয়িন্ত্রন হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের, দু’জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026

জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে

চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top