News Flash

  • Home
  • খেলা
  • Cricket : জাস্টিন ল্যাঙ্গারের ইস্তফা গৃহীত, অস্ট্রেলিয়ার নতুন অন্তর্বর্তী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
Image

Cricket : জাস্টিন ল্যাঙ্গারের ইস্তফা গৃহীত, অস্ট্রেলিয়ার নতুন অন্তর্বর্তী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

সিডনি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন জাস্টিন ল্যাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর ইস্তফা গ্রহণও করেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের অন্তর্বর্তী কোচ নিয়োগ করা হয়েছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। জাস্টিন ল্যাঙ্গারের নির্দেশনায় অস্ট্রেলিয়া সম্প্রতি পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। এছাড়া গত বছর ল্যাঙ্গার কোচ থাকাকালীন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতেছিল অস্ট্রেলিয়া। চার বছর অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন জাস্টিন ল্যাঙ্গার।

শনিবার সকালে ল্যাঙ্গারের পদত্যাগের বিষয়টি জানা গিয়েছে। গতকাল সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকের পর শনিবার সকালে পদত্যাগ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়াকে তিন সপ্তাহ পর পাকিস্তান সফর করতে হবে, ল্যাঙ্গারের অনুপস্থিতিতে সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top