News Flash

  • Home
  • Uncategorized
  • Elephants : আবার তেলিয়ামুড়ার গ্রামগুলিতে ব্যাপক তান্ডব সরকারের ব্যর্থতায় হাতি নিধনের হুমিক সর্বহারাদের
Image

Elephants : আবার তেলিয়ামুড়ার গ্রামগুলিতে ব্যাপক তান্ডব সরকারের ব্যর্থতায় হাতি নিধনের হুমিক সর্বহারাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ বন্য হাতি তাড়ানোর জন্য দুটি হাতি আনা হলেও এখন পর্যন্ত কোন সক্রিয় ভূমিকা না থাকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে৷ জনগণের অভিমত হাতি তাড়াও নতুবা আমাদের তাড়াও! লাগাতর হাতির তাণ্ডবে আতঙ্কগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের এমনতেই অভিমত ব্যক্ত করলেন৷হাতির তান্ডব এর ফলে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়ছে এবং দিনের পর দিন বেঁচে থাকার লড়াইয়ে টিমটিম করে বেঁচে রয়েছে৷ ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তর এর অধীন বিভিন্ন গ্রামীণ এলাকায়৷


সংবাদে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে বন্য দাঁতাল হাতির তাণ্ডবে যেমন খোয়াতে হয়েছে প্রাণ তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার৷ ঘটনা সোমবার সন্ধ্যা রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত৷ কথায় আছে বন্যরা বনে আর শিশুরা মাতৃকোলে৷ বন্য হাতি গভীর জঙ্গল থেকে প্রতিনিয়তই লোকালয়ে চলে আসাতে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সাধারণ গ্রামবাসী৷
সোমবার সন্ধ্যা রাত থেকেই একদল বন্য দাঁতাল হাতি তেলিয়ামুড়া বনদপ্তর এর অধীন কৃষ্ণপুর এলাকার একাধিক বাড়ি ঘরে ঢুকে উন্মুক্ত তাণ্ডব চালায়৷


কৃষ্ণপুর এলাকার এক ব্যক্তি সাফ জানিয়ে দেয় বিদ্যুৎস্পৃষ্ট করে বন্য দাতাল হাতিগুলিকে মেরে ফেলবে এলাকায় প্রবেশ করলে, যদি বনদপ্তর কোনো ভূমিকা গ্রহণ না করতে পারে৷ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় বন্য দাঁতাল হাতি রাতের অন্ধকারে উন্মুক্ত তাণ্ডব চালায়৷ ফলে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ জন সর্বদা প্রাণের ভয়ে দিন গুজরান করছে৷ তাছাড়া প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীনও হতে হয় সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ জনদের৷


সোমবারও এর কোন ব্যতিক্রম হয়নি সোমবার গভীর রাতে জনবসতিতে প্রবেশ করে একাধিক বাড়িঘরে উন্মুক্ত তাণ্ডব চালিয়ে বাড়ির বসত ঘরগুলি ভেঙে গুঁড়িয়ে দেয়৷ হাতি তাড়ানোর কাজে নিয়োজিত এডিএস ভলেন্টিয়ার সম্পূর্ণ ব্যর্থ বন্য দাঁতাল হাতির তাণ্ডব রুখার ক্ষেত্রে৷ সোমবার রাতে কৃষ্ণপুর এলাকার বাসিন্দা নিতাই বিশ্বাসের বাড়িতে প্রবেশ করে উন্মুক্ত তাণ্ডব চালায় এবং একাধিক বসত ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়৷ নিতাইবাবু ক্ষুব্দ হয়ে সাফ জানিয়ে দেয় বনদপ্তর যদি কোনো ভূমিকা গ্রহণ না করতে পারে, তাহলে সাধারন জনগণের হাতে হাতির সমস্যা নিরসনের দায়িত্বটা দিয়ে দিক৷ উনি আরো জানায় প্রয়োজন পড়লে বিদ্যুৎস্পৃষ্ট করে বন্য দাতাল হাতিগুলিকে মেরে ফেলবে এলাকায় প্রবেশ করলে৷ এদিনই উত্তর কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, অফিস টিলা সহ বেশ কয়েকটি এলাকায় উন্মুক্ত তান্ডব চালিয়েছে হাতি৷


কিন্তু সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল জুড়ে এখন একটাই প্রশ্ণ উড়ছে সাধারণ জনগণের এরকম কথা বলার পেছনে আসল কারণ কি, নাকি বনদপ্তর এর দায়িত্বজ্ঞানহীনতার ফলে সাধারণ জনগণের ক্ষোভের এই বহিঃপ্রকাশ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top