News Flash

  • Home
  • Uncategorized
  • Passengers : বিশ্রামগঞ্জে সাব্রুমগামী রেলের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগ চরমে
Image

Passengers : বিশ্রামগঞ্জে সাব্রুমগামী রেলের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ ডিসেম্বর৷৷ মাঝরাস্তায় ইঞ্জিন বিকল হয়ে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে বিশ্রামগঞ্জ ষ্টেশনে৷ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় পেটভরা যাত্রী নিয়ে সাব্রুমের উদ্দেশ্যে রওনা দেয় ০৭৬৯০ নম্বর আপ ট্রেনটি৷ যাত্রার শুরু থেকেই ডিগডিগ করে চলতে থাকায় যাত্রীরা সন্দেহ প্রকাশ করেছেন৷ অবশেষে সন্ধ্যা সাড়ে পাঁচটায় কোনমতে বিশ্রামগঞ্জ ষ্টেশনে পৌঁছে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি৷ অনেকক্ষণ পর রেলওয়ে তরফে ঘোষণা দেওয়া হয় হতাশার ঘোষণা৷


একেকবার একেক রকম ঘোষণা দেয় রেলওয়ে৷ ক তৃপক্ষের সাথে যোগাযোগ করলে কখনো ধর্মনগর, কখনো তেলিয়ামুড়া আবার কখনও জিরানিয়া থেকে ইঞ্জিন আসার কথা বলা হচ্ছে৷ একদিকে যাত্রীদের সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি অন্যদিকে শীতে দুর্দশা চরমে উঠে তাদের৷ তার উপরে ট্রেনের জলবিহীন টয়লেট, দুর্গন্ধ৷ এককথায় নাভিশ্বাস উঠেছে তাদের৷


যাত্রীরা বাধ্য হয়ে জল কিনে শৌচকর্ম সারছেন৷ তাদের ক্ষোভ প্রায় সময়ই এই রুটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে৷এটা স্বাভবিক ভাবে হতেই পারে৷অথচ আগরতলা ষ্টেশনেও একটি বিকল্প ইঞ্জিন থাকে না৷ রাত সোয়া সাতটা অব্দি ইঞ্জিন আসেনি৷ রেলওয়ের এই বদান্যতায় তাঁরা ক্ষোভ প্রকাশ করে সংস্লিস্ট সমস্যা নিরসনের দাবী জানান৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top