News Flash

  • Home
  • Uncategorized
  • Tensions : চুরি করা গাভীর মাংস বিক্রিকে ঘিরে চুরাইবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা
Image

Tensions : চুরি করা গাভীর মাংস বিক্রিকে ঘিরে চুরাইবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ ডিসেম্বর৷৷ চুরি করা গাভী গরুর মাংস বিক্রি করাকে কেন্দ্র করে চুরাইবাড়ি থানাধীন শিমুলটিলা এলাকাতে তীব্র উওজনা দেখা দিয়েছে৷গরু চুরি করে মাংস বিক্রি করার দায়ে চুরাইবাড়ি থানার পুলিশ এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে৷ঘটনা চুরাইবাড়ি থানাধীন নদীয়া পুর শনিছড়া গ্রামের শিমুল টিলা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়,শুক্রবার দুপুরে উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন নদীয়াপুর শনিছড়া গ্রামের দুই নং ওয়ার্ডের শিমুলটিলা মাইনোরিটি পাড়াতে জৈনকা শাড়ি বিবি স্বামী ছীকন্দর আলীর বাড়িতে একটি গাভী গরু কেটে মাংস বিক্রি করছিল৷ সেই সময় স্থানীয় জনগনের সন্দেহ হয় উক্ত গাভী গরুটি চুরির কি না৷

এলাকার জনগন মাংস বিক্রেতাদের কাছে জানতে চায় গাভী গরুটি কোথা থেকে এনেছে৷তানিয়ে মাংস বিক্রেতাদের সাতে এলাকার জনগনের বাকবিতন্ডা বাঁধে৷ খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানাতে৷ চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসতেই মাংস বিক্রেতারা পালিয়ে যায়৷পুলিশ যে বাড়িতে মাংস বিক্রি করা হচ্ছিল সেই বাড়ির মালিক শাড়ি বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে৷তবে এই ঘটনার মুল পান্ডা সাবুল উদ্দিন ও বাড়ি মালিকের মেয়ে রুপাই বিবি পালিয়ে যায় বলে এলাকাবাসীদের অভিযোগ৷সাথে অবশিষ্ট মাংস ও গাভী গরুর দেহাংশ উদ্ধার করেছে পুলিশ৷সানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় এক মাস যাবৎ শিমুল টিলা এলাকাতে চুরি করা গরু এনে রাতের আধারে কেটে মাংস বিক্রি করে আসছিলো কিছু দুষৃকতিকারীর দল৷তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা শিমুল টিলা এলাকাতে উওজনা বিরাজ করছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top