News Flash

  • Home
  • Uncategorized
  • Drunken : ১ নং এমএলএ হোস্টেলে গাড়ির ধাক্কা, মদমত্ত ডাক্তার জেল হেফাজতে
Image

Drunken : ১ নং এমএলএ হোস্টেলে গাড়ির ধাক্কা, মদমত্ত ডাক্তার জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের শিশুবিহার সুকল সংলগ্ণ ১ নং এমএলএ হোস্টেলের বাউন্ডারি ওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি ব্যক্তিগত গাড়ি৷ গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল৷ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ আদালতে সোপর্দ করেছে৷ আদালত ওই গাড়ি চালককে আগামী তিন জানুয়ারী পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ যদিও পুলিশের তরফ থেকে গাড়ি চালককে পুলিশ রিমান্ডে দেয়ার জন্য আদালতে আর্জি জানানো হয়েছিল৷


ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নম্বরবিহীন একটি ব্যক্তিগত গাড়ি ১নং এমএলএ হোস্টেল এলাকায় বেপরোয়া ভাবে যাচ্ছিল৷ সেখানে কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা গাড়িটিকে থামানোর চেষ্টা করেছেন৷ কিন্তু, চালক তথা টিএমসি’র চিকিৎসক শুভজিৎ ধর নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নির্দেশ অমান্য করে চালিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ১নং এমএলএ হোস্টেলের বাউন্ডারি ওয়ালে ধাক্কা দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক তথাডাক্তার শুভজিৎ ধরকে আটক করে থানায় নিয়ে যায়৷ তিনি মদমত্ত অবস্থায় ছিলেন তখন৷ এমনকি গাড়ির ভেতরেও মদের বোতল পেয়েছে পুলিশ৷
এদিকে, এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, পুলিশ শুক্রবার শুভজিৎ ধরকে আদালতে সোপর্দ করেছে৷ আদালত ৩ জানুয়ারী পর্যন্ত শুভজিৎ ধরকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top