News Flash

  • Home
  • Uncategorized
  • Bangladesh: বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী আগুন, মৃত্যু কমপক্ষে ৩০ জনের
Image

Bangladesh: বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী আগুন, মৃত্যু কমপক্ষে ৩০ জনের

ঢাকা, ২৪ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের ঝালকাঠি জেলায় যাত্রিবাহী লঞ্চে বিধ্বংসী আগুন লেগে অগ্নিদগ্ধ্ হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৩০ জন। জখম ও আহতের সংখ্যা অন্ততপক্ষে ৬৫। শুক্রবার ভোররাত তিনটে নাগাদ ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী ‘এম‌ভি অভিযান-১০’ নামক ল‌ঞ্চে আগুন লাগে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

প্রাণে বেঁচে যাওয়া লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ করে ভোররাত তিনটে নাগাদ লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে গোটা লঞ্চে। সেই সময় লঞ্চে শতাধিক যাত্রী ছিলেন। কেউ কেউ প্রাণে বাঁচতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক বিল্লালউদ্দিন জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে। জেলা প্রশাসক মহম্মদ জোহর আলি জানিয়েছেন, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৬৫ জন। ঝালকাঠি হাসপাতা‌লের জরুরি বিভা‌গের দা‌য়িত্বরত সি‌নিয়র স্টাফ নার্স মিজানুর রহমান জানিয়েছেন, চিকিৎসাধীন রোগীদের ম‌ধ্যে সাত-আটটি শিশু র‌য়ে‌ছে। আহতদের বে‌শিরভা‌গেরই শরী‌রের বি‌ভিন্ন স্থান দগ্ধ হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top