News Flash

  • Home
  • Uncategorized
  • Chief Minister : কাউন্সিলারদের নিজ নিজ এলাকায় নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে হবে : মুখ্যমন্ত্রী
Image

Chief Minister : কাউন্সিলারদের নিজ নিজ এলাকায় নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ ধর্মনগর পুরপরিষদের নবনির্বাচিত কাউন্সিলারদের কাজের মধ্যদিয়ে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে৷ নিজ নিজ এলাকায় নিজেদের স্বচ্ছ ভাবমূর্তিও তৈরি করতে হবে৷ এই স্বচ্ছ ভাবমূর্তিই মানুষ আজীবন মনে রাখে৷ আজ ধর্মনগর পুরপরিষদের নবনির্বাচিত কাউন্সিলারগণ সচিবালয়ের ২নং কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হলে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷

সাক্ষাৎকারের সময় ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত কাউন্সিলারগণ মুখ্যমন্ত্রী শ্রীদেবের হাতে পুস্পস্তবক, উত্তরীয় সহ মারক উপহার তুলে দেন৷ ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত কাউন্সিলারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মনগর এলাকার সর্বাঙ্গীন বিকাশ এবং নাগরিকদের উন্নত পরিষেবা প্রদানে কাউন্সিলারদের একত্রিত হয়ে কাজ করতে হবে৷শহরের পরিকাঠামো, সাংস্ক’তিক ও সামাজিক বিকাশকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে৷ কাউন্সিলারদের নিজ নিজ এলাকার মানুষের সমস্যার যথার্থ সম্মান জানিয়ে আন্তরিকতার সাথে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে৷ সমস্ত সংর্কীনতার উর্দ্ধে ওঠে সমাজের সকলস্তরের নাগরিকদের কল্যাণে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, মানুষের সাথে কাউন্সিলারদের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে৷ পাশাপাশি কাউন্সিলারদের এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে সুুসম্পর্ক বজায় রেখে তাদের প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন৷ আলোচনাকালে মুখ্যমন্ত্রী বলেন, নবনির্বাচিত কাউন্সিলারদের পুর পরিষদ এলাকায় কেন্দ্র এবং রাজ্য সরকারের রূপায়িত জনকল্যানমূখি প্রকল্পগুলি সম্পর্কে অবগত হয়ে দ্রত তার সুুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে৷ তিনি বলেন, শুরু থেকেই মানুষের কল্যানে কাজ করে নিজ পরিচিতি তৈরি করতে হবে৷ কাউন্সিলারদের নিয়মিত তাদের কাজের পর্যালোচনা করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন৷


সাক্ষাৎকারকালে মুখ্যমন্ত্রী মহিলা স্বশক্তিকরনের কথা উল্লেখ করে, ২৫ বছরের উর্দ্ধ মহিলাদের স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি স্বরোজগারী করে তোলার উপরও গুরুত্ব আরোপ করেছেন৷ পাশাপাশি এলাকার বিভিন্ন প্রতিভাবান ছেলেমেয়েদের চিহ্ণিত করে তাদের তৈরীক’ত বিভিন্ন উপাদানে মূল্য সংযোজন করে বাজারজাতকরণের ক্ষেত্রেও কাউন্সিলারগণদের বিশেষ ভূমিকা নেওয়ার জন্যও তিনি জোর দেন৷ আলোচনাকালে মুখ্যমন্ত্রী দেশের নতুন জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আলোকপাত করে বলেন, বহু বছর পর দেশের শিক্ষাক্ষেত্রে রিফর্মস আনার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর নেত’ত্বাধীন কেন্দ্রীয় সরকার৷ এই নতুন শিক্ষানীতিতে প’ম শ্রেণী পর্যন্ত মাত’ভাষায় শিক্ষাদানের সংস্থান রয়েছে যা শিক্ষাক্ষেত্রের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ৷ এদিন সাক্ষাৎকারের সময় বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধ সেনও উপস্থিত ছিলেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top