News Flash

  • Home
  • Uncategorized
  • Festival : ১৩ ও ১৪ জানুয়ারি ছবিমুড়াতে ছবিমুড়া উৎসব এবং চাক্রাকমা হাঙগ্রাই
Image

Festival : ১৩ ও ১৪ জানুয়ারি ছবিমুড়াতে ছবিমুড়া উৎসব এবং চাক্রাকমা হাঙগ্রাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ছবিমুড়াতে ছবিমুড়া উৎসব এবং চাক্রাকমা হাঙগ্রাই অনুষ্ঠিত হবে৷ বিধায়ক রি’ত দাসের সভাপতিত্বে সম্পতি অমরপুর ডাক বাংলোয় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷


সভায় অমরপুর নগর প’ায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, জমাতিয়া হদার পা’ায় পদ্ম চরন জমাতিয়া ও পূর্ণ মোহন জমাতিয়া, মহকুমা শাসক বিজয় সিনহা সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ সভায় সিদ্ধান্ত হয়, ১৩ জানুয়ারি বিকালে ছবিমুড়া উৎসবের উদ্বোধন করা হবে৷ সারা রাত ব্যাপী সাংস্ক’তিক অনুষ্ঠান হবে৷ এতে জাতি, জনজাতির শিল্পীগণ অংশ গ্রহণ করবেন৷ উৎসবে তীর্থ যাত্রীদের জন্য সরকারি ভাবে অস্থায়ী শেড ঘর নির্মাণ করা হবে৷ সরকারী প্রদর্শনী স্টল খোলা হবে৷ সঙ্গে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হবে৷ দুই দিন ব্যাপী উৎসবকে সফল করার জন্য বিধায়ক রি’ত দাসকে চেয়ারম্যান ও মহকুমা শাসক বিজয় সিনহাকে আহ্বায়ক করে একটি মূল কমিটি ও ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top