News Flash

  • Home
  • Uncategorized
  • Tipra Motha : কচুছড়া ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রা মোথা দলের কর্মী সমর্থকরা
Image

Tipra Motha : কচুছড়া ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রা মোথা দলের কর্মী সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ সালমা ব্লকের অধীনে সাউথ কচুছড়া ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রা মোথা দলের কর্মী সমর্থকরা । জানা যায় ভিলেজ স্তরের যে সকল উন্নয়ন মূলক কাজকর্ম রয়েছে সেগুলির মধ্যে রাজনৈতিক দ্বিচারিতা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিপ্রা মোথা দলের কর্মী সমর্থকরা। এ অভিযোগ এনে আজ বৃহস্পতিবার বেলা একটা নাগাদ ভিলেজ কার্যালয় তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের দাবি অতিসত্বর এই দ্বিচারিতা মনোভাব বন্ধ করে সরকারি সুযোগ সুবিধা গুলি সবাই যাতে ভোগ করতে পারে তার ব্যবস্থা করা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কচুছড়া থানার পুলিশ। এবং ছুটে আসেন সালামা আর ডি ব্লকের বাস্তুকার।

অবরোধকারীদের সাথে কথা বলেন বাস্তুকার ও কচুছড়া থানার ওসি। কিন্তু অবরোধকারীরা মানতে নারাজ। তারা চাইছেন ব্লক আধিকারিক এবং মহকুমা শাসক এসে তাদের সাথে কথা বলতে হবে। প্রায় তিন ঘন্টা পর অর্থাৎ 4 টা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন সালেমা ব্লক আধিকারিক এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। কিন্তু ব্লক আধিকারিক এর কথাও শুনতে নারাজ অবরোধকারীরা। তারা চাইছেন মহকুমা শাসক এসে তাদের সাথে কথা বলতে।এদিকে এ ঘটনার খবর পেয়ে কচুছড়া থানার ওসি যখন ঘটনাস্থলে আসছেন তখন উনার গাড়ির সাথে এক অবরোধকারী আঘাত পায়। এবং ওই ব্যক্তির মাথায় আঘাত লাগে। তাতে আরো উত্তেজিত হয়ে পড়ে অবরোধকারীরা এবং গাড়ী চালক অর্থাৎ পুলিশের ড্রাইভার এর উপর ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি পুলিশের ড্রাইভার এভাবে ভিড় এলাকায় গাড়ি চালানো ঠিক হয়নি । পাশাপাশি এই ঘটনার জন্য উনারা চালকের শাস্তি দাবি করে। প্রায় ৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছান কমলপুর মহকুমা শাসক এবং অবরোধকারীদের সাথে কথা বলেন ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এরপর অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top