News Flash

  • Home
  • Uncategorized
  • সিপহীজলা অভয়ারণ্যের মূল ফটকে পুড়ল চারটি দোকান
Image

সিপহীজলা অভয়ারণ্যের মূল ফটকে পুড়ল চারটি দোকান

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ ডিসেম্বর৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে ছাই চারটি দোকান৷ ঘটনা রবিবার ভোর আনুমানিক তিনটে নাগাদ সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে৷জানা যায় রবিবার গভীর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের প্রকট শব্দ শুনে বেরিয়ে এসে অভয়ারণ্যের নিরাপত্তারক্ষীরা দেখতে পায় আগুনের লেলিহান শিখায় জ্বলছে অভয়ারণ্যের মূল ফটকের সামনে থাকা দোকান গুলো৷ তড়িঘড়ি তারা খবর দেয় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷

বিশালগড় অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন সাটার ভেঙ্গে নেভাতে শুরু করে এবং খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ অগ্ণিনির্বাপক দপ্তরে৷ বিশ্রামগঞ্জ এবং বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে৷দোকান মালিক এবং সিপাহিজলা অভয়ারণ্যের আধিকারিকরা জানায় অগ্ণিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে তিনটি দোকান এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান৷

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় প্রতি দোকান পিছু ৬ থেকে ৭ লক্ষ টাকার উপরে যা একত্রে যোগ করলে দাড়ায় প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা৷ঠিক কোথায় থেকে আগুনের সূত্রপাত তা বলতে পারেনি কেউই৷ তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গ্যাসের সিলিন্ডারে এবং পরে সমস্ত দোকান গুলোতে আগুন ছড়াতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷সিপাহীজলা অভয়ারণ্যে মূল ফটকের সামনে এসএসজি গ্রুপ থেকে বন্টন করা হয়েছিল চারজন দোকান মালিককে৷তবে চারজন দোকান মালিক হলেন যথাক্রমে ভানুলাল দেবনাথ,বিপদ দত্ত,ইমরান হুসেন,ইকবাল হুসেন৷আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দোকান মালিকরা কান্নায় ভেঙ্গে পরেন৷বিশালগড় থানার পুলিশ কিভাবে আগুন লাগছে তার প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top