News Flash

  • Home
  • Uncategorized
  • বিজিবি দিবসের আনন্দ বিএসএফের সাথে ভাগ করে নিলেন বাংলাদেশ সীমান্ত রক্ষীরা
Image

বিজিবি দিবসের আনন্দ বিএসএফের সাথে ভাগ করে নিলেন বাংলাদেশ সীমান্ত রক্ষীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ২২৬ বছরের গৌরবময় ইতিহাস বহন করে মুজিব বর্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস পালন অত্যন্ত তাতর্য্যপূর্ণ বলে দাবি করেন বাহিনীর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাত মহম্মদ শাহরিয়ার ইকবাল৷ তাই, অন্যান্য বছরের ন্যায় আজকের দিনের আনন্দ প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সাথে ভাগ করে নিয়েছে বিজিবি, বলেন তিনি৷ এদিকে, বিএসএফ ত্রিপুরার গকুলনগর সেক্টর কমান্ডার রাকেশ রঞ্জন লাল বিজিবি-কে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সবসময় বাংলাদেশের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব৷

আজ আগরতলা-আখাউড়া সীমান্তে জিরো পয়েন্টে মিষ্টি এবং পুস্পস্তবক বিনিময়ের মাধ্যমে বিজিবি দিবস উদযাপিত হয়েছে৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজিবির বাহিনীর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাত মহম্মদ শাহরিয়ার ইকবাল বলেন, আজ বাহিনীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস৷ আজকের দিনটিকে আমরা বিজিবি দিবস হিসেবে পালন করছি৷

তিনি বলেন, বিজিবির ২২৬ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে৷ ১৭৭৫ সালে লোকাল রামগড় ব্যাটালিয়ন নামে এই বাহিনীর যাত্রা শুরু হয়েছিল৷ ওই সময় এই বাহিনীতে জনবল ছিল মাত্র ৪৪৮ জন৷ ৪টি কামান আর ২টি অশ্বারোহি দলের সমন্বয়ে এই বাহিনী গঠন হয়েছিল৷ কালের পরিক্রমায় বাহিনীর নাম পরিবর্তন হয়েছে ১০ বার, পোষাক পরিবর্তন হয়েছে ৭ বার৷ তাঁর কথায়, সময়ের প্রয়োজনে এবং প্রয়োজনের দাবীতেই এই পরিবর্তনগুলো হয়েছে৷ তাঁর দাবি, বহু চড়াই উৎড়াইয়ের মধ্য দিয়ে এই বাহিনী এগিয়ে এসেছে৷ আজ বিজিবি সম্পূর্ণরূপে বিকশিত৷

তিনি বলেন, যে কোন গুরুত্বপূর্ণ দিবসে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি৷ তারই ধারাবাহিকতায় আজকে বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে আমরা জয়েন্ট রিট্রিট সিরিমনি ও চা চক্রের আয়োজন করেছি৷ তাঁর দাবি, আমরা সব সময় পার্শবর্তী রাষ্ট্রের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে থাকি৷ আজকের দিনে সবার কাছে কামনা, আমরা যেন সরকার কর্তৃক দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, ২০১০ সালে বিজিবি আইন পাশ হয়েছিল৷ এরপর থেকে ২০ ডিসেম্বর বিজিব দিবস উদযাপিত হয়ে আসছে৷

এদিন বিএসএফ ত্রিপুরা গকুলনগর সেক্টর কমান্ডার রাকেশ রঞ্জন লাল সাংবাদিকদের বলেন, আমরা সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, আজ এই জিরো পয়েন্টে কথা দিচ্ছি আমরা একসাথে চলব৷ তাঁর দাবি, আমরা কথা দিলে তা পালন করি৷ এদিন তিনি বিজিবিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মধুর সম্পর্ক রয়েছে বলে দাবি করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top