News Flash

  • Home
  • Uncategorized
  • Concentrate : রাজ্যের কৃষি আধিকারিক ও কৃষি বিজ্ঞানীদের আত্মসন্তুষ্টির উর্ধে উঠে কাজে মনোনিবেশন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

Concentrate : রাজ্যের কৃষি আধিকারিক ও কৃষি বিজ্ঞানীদের আত্মসন্তুষ্টির উর্ধে উঠে কাজে মনোনিবেশন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ সরকারের সুুনির্দিষ্ট পরিকল্পনার ফলে গ্রামীণ অর্থনীতির বিকাশের পাশাপাশি কৃষকদের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি হয়েছে৷ কৃষিক্ষেত্রে চিরাচরিত চাষাবাদের বদলে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও উদ্ভাবনী অভিজ্ঞতাকে কাজে লাগানোর উপর সরকার অগ্রাধিকার দিয়েছে৷ আজ আগরতলা টাউন হলে ত্রিপুরা রাজ্য কৃষি স্নাতক সমিতির ১০ম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে সমিতির মরণিকার আবরণও উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ৷ সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকা তুলে দেওয়া হয়৷ সমিতির ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত কৃষি আধিকারিকদের সাথেও রাজ্যে ক’ষিক্ষেত্রের সাফল্য, অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী মতবিনিময় করেন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কৃষক কল্যাণে নিযুক্ত আধিকারিক ও অন্যান্য ব্যক্তিগণ রাজ্যের প্রাথমিক ক্ষেত্রের ভিতকে সুুদৃঢ় করার অন্যতম কারিগর৷ রাজ্যের কৃষি আধিকারিক ও কৃষি বিজ্ঞানীদের আত্মসন্তুষ্টির উর্ধে উঠে প্রাথমিক ক্ষেত্রের বিকাশকে ত্বরান্বিত করতে মনোনিবেশ করতে হবে৷ দীর্ঘদিন ধরে চলে আসা গতানুগতিক চাষ পদ্ধতির বদলে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে৷ কৃষিক্ষেত্রের বিকাশে গবেষণা সহ সফল কৃষকদের সাথে নিয়মিত আলোচনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির নয়া কৌশল নিরূপণ করা দরকার৷ মুখ্যমন্ত্রী স্থির করা নির্ধারিত লক্ষ্যে কতটা সাফল্য আসছে তা নিরূপণ ও নিবিড় পর্যবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের সঠিক ব্যবস্থাপনার ফলে ধানের প্রতি কেজি সহায়কমূল্য হতে চলেছে ১৯ টাকা ৪০ পয়সা৷ প্রতি মাসে কৃষকদের আয় ৬,৫৮০ টাকা থেকে বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১১,০৯৩ টাকা৷ ক’ষক কল্যাণে বর্তমানে গুচ্ছ প্রকল্পের সুুফল হিসেবে এখন আর জমি পতিত থাকছে না৷ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্বল্পমেয়াদি অর্থকরী ফসল চাষের ফলে লাভের মুখ দেখছেন অন্নদাতাগণ৷ আনারস, সুুগন্ধি লেবু, কাঁঠাল, পান, তেঁতুল সহ অন্যান্য কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে আত্মনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন কৃষকগণ৷


রাজ্যে তৈরি হওয়া আনারস নির্ভর বাণিজ্যিক সুুযোগকে কাজে লাগিয়ে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নির্ধারিত জমিতে অধিক চারা রোপণ সহ অসময়েও আনারস উৎপাদনের মাধ্যমে বেড়েছে গড় ফলনের পরিমাণ৷ ক’ষকদের সাথে জমিতে গিয়ে তাদের সঙ্গে নিজেদের অভি’তা বিনিময়ের মাধ্যমে ও ড্রোন টেকনোলজি সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহারের মাধ্যমে এক্ষেত্রে আরও অগ্রগতি আনার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, কৃষক কল্যাণে নানা সুুযোগ সম্পসারণের পাশাপাশি কর্মচারীদের স্বার্থেও ডিএ, অ্যাডহক পদোন্নতি সহ একাধিক সদর্থক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ ক’ষিক্ষেত্রে সর্বাঙ্গীন বিকাশে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন মুখ্যমন্ত্রী৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, সম্পতি অকাল বর্ষণে কৃষকদের ক্ষতির সম্মখীন হতে হয়েছে৷ এই বিষয়টির প্রতি আন্তরিক দৃষ্টি রয়েছে সরকারের৷ ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ কৃষকদের উপার্জন বৃদ্ধির পাশাপাশি ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা করতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার৷ তিনি বলেন, ত্রিপুরা মাটি ও জলবায়ুর নিরিখে কৃষিক্ষেত্রে পিছিয়ে পড়ার কথা না থাকলেও বিগত দিনে কৃষকদের কল্যাণে আন্তরিকতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে৷ বর্তমানে কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদন খরচ হাস করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার৷ কৃষি পরামর্শ পেতে এখন আর কৃষি আধিকারিকদের পেছনে বা কৃষি কার্যালয়ে হন্যে হয়ে ঘুরতে হয় না কৃষকদের৷ কৃষক সহায়করা নিজেরাই পৌঁছে যাচ্ছেন জমিতে বা কৃষকদের কাছে৷ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তার যথার্থ বিপণনেরও যথোপযুক্ত ব্যবস্থা করেছে সরকার৷ সয়েল হেলথ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ সম্মান নিধি সহ গুচ্ছ পরিকল্পনার সুুযোগ প্রদান করা হচ্ছে৷ অর্গানিক ফার্মিং-র উপর গুরুত্ব আরোপ করেছে সরকার৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ত্রিপুরা রাজ্য কৃষি স্নাতক সমিতির ১০ম দ্বিবার্ষিক সম্মেলন কমিটির যুগ্ম আহ্বায়ক রাজীব ঘোষ ও সুুজিত দাস প্রমুখ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top