News Flash

  • Home
  • Uncategorized
  • ADC Village : কাঁকড়াছড়া এডিসি ভিলেজ কার্য্যালয় বন্ধ হয়ে আছে, সুবিধা পাচ্ছেন না এলাকাবাসী
Image

ADC Village : কাঁকড়াছড়া এডিসি ভিলেজ কার্য্যালয় বন্ধ হয়ে আছে, সুবিধা পাচ্ছেন না এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ ডিসেম্বর৷৷ দীর্ঘদিন ধরে ভিলেজ অফিসের জরুরী কাজ কর্ম লাটে উঠে রয়েছে, ভোগান্তির শিকার মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীন কাঁকড়া ছড়া এলাকার সাধারণ জনগণ৷ ভিলেজ কার্যালয়ের সেক্রেটারি বাবু নিজের মর্জি মাফিক ইচ্ছে হলে ভিলেজ কার্যালয়টি খুলেন, না হয় ভিলেজ কার্যালয় বন্ধ রাখেন এমনটাই অভিযোগ করেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত জনজাতি অংশের মানুষজনেরা৷


কাঁকড়া ছড়া এলাকার এলাকাবাসীরা অভিযোগ করে জানায় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর ডি ব্লক এর অধীন কাঁকড়া ছড়া এডিসি ভিলেজ কার্যালয়টি তালা বন্দি অবস্থায় রয়েছে, তাও আবার দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে৷ যার ফলে ভিলেজ কার্যালয়ের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে স্থানীয় গিরিবাসীরা৷ ভিলেজ এলাকার সংশ্লিষ্ট এলাকাবাসীরা জানায়, ভিলেজ কার্যালয়ের পঞ্চায়েত সচিব সঞ্জীত দেববর্মা নাকি নিজের মর্জি মাফিক পঞ্চায়েতের তালা খুলে আবার বন্ধ করে বাড়ি চলে যায়৷ তাতে ভিলেজ এলাকার সুবিধাভোগীরা কাকড়াছড়া এডিসি ভিলেজের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত৷ সংশ্লিষ্ট এলাকার এক প্রবীণ নাগরিক জানান জন্ম-মৃত্যুর সার্টিফিকেট সহ জরুরী কাগজপত্র দীর্ঘদিন ধরে ঘুরেও পাচ্ছে না ভিলেজ কার্যালয়টি তালাবন্দি থাকার ফলে৷

স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন প্রয়োজনীয় কাগজপত্র বের করার জন্যও দীর্ঘ প্রায় ৪০ কিলোমিটার দূরে মুঙ্গিয়াকামী আরডি ব্লকে যেতে হয়, আর যেতে গেলে অর্থের প্রয়োজন, সেই অর্থও তাদের কাছে নেই৷ কারণ, জুম চাষ এবং বাজারে বিভিন্ন লতাপাতা বিক্রি করে তাদের খুবই কষ্টে জীবিকা নির্বাহন করতে হয়৷ অন্যদিকে ভিলেজ কার্যালয়টি দীর্ঘদিন ধরে তালাবন্দি থাকার কারণে ঐ এলাকার এলাকাবাসীরা রেগার কাজের সঠিক তথ্য পাচ্ছে না বলেও অভিযোগ৷এখন দেখার বিষয় ব্লক প্রশাসন কাকড়াছড়া এডিসি ভিলেজের সচিব সঞ্জীত দেববর্মার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, নাকি পার পেয়ে যাবে অন্যান্য পঞ্চায়েত সচিবদের মতই এমনটাই অভিমত তথ্যবিঘ্য মহলের৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top