News Flash

  • Home
  • Uncategorized
  • Calcutta Highcourt: পুরভোটে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, বকেয়া ভোট দ্রুত করাতে নির্দেশ
Image

Calcutta Highcourt: পুরভোটে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, বকেয়া ভোট দ্রুত করাতে নির্দেশ

কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.): যথা সময়েই হবে কলকাতা পুরভোট। কলকাতা পুরভোটে স্থগিতাদেশ না দিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, বকেয়া পুরভোটগুলিও যত দ্রুত সম্ভব করাতে হবে। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পুরভোট মামলার রায় ঘোষণা করেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর। অন্য দিকে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার শুনানিও পিছিয়ে গেল। বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি হবে। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে সেই শুনানি হবে।

রাজ্যে সব পুরসভায় একসঙ্গে ভোট করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি। সেই সঙ্গে বিজেপির দাবি ছিল, কলকাতা-সহ রাজ্যের পুরভোটে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কমিশনের তরফে জানানো হয়, তাদের কাছে যে এম১ ও এম২ ইভিএম রয়েছে, তাতে ভিভিপ্যাটের সুবিধা নেই। ভিভিপ্যাটের সুবিধা রয়েছে এম৩ ইভিএমে, যা শুধু লোকসভা ও বিধানসভা ভোটে ব্যবহার করা হয়। প্রায় সব রাজ্যেই পুরভোটের মতো সব স্থানীয় নির্বাচনে এম১ ও এম২ ইভিএম ব্যবহার করা হয়ে থাকে। সমস্ত পুরভোট কেন একসঙ্গে করা হচ্ছে না, হাইকোর্টের এই প্রশ্নে ইভিএম ঘাটতির প্রসঙ্গও উত্থাপন করেছিল রাজ্য নির্বাচন কমিশন।

বুধবার শুনানিতে কলকাতা পুরভোটে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বকেয়া পুরভোটগুলিও যত দ্রুত সম্ভব করাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার শুনানিও এদিন পিছিয়ে গিয়েছে। বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top