News Flash

  • Home
  • Uncategorized
  • Delhi-kathmandu: দিল্লি-কাঠমান্ডু বাস পরিষেবার সূচনা, কোভিডের জন্য বন্ধ ছিল দেড় বছর

Delhi-kathmandu: দিল্লি-কাঠমান্ডু বাস পরিষেবার সূচনা, কোভিডের জন্য বন্ধ ছিল দেড় বছর

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): কোভিড মহামারীর জন্য দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে বুধবার থেকে ফের চালু হল দিল্লি-কাঠমান্ডু (নেপাল) বাস পরিষেবা। বুধবার সকাল দশটা নাগাদ নতুন দিল্লির (দিল্লি গেট) আম্বেদকর স্টেডিয়াম বাস টার্মিনাল থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয় একটি বাস। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি)-এর ডেপুটি চিফ জেনারেল ম্যানেজার (পিআর) আর এস মিনহাস জানিয়েছেন, বাস চলাচলের জন্য স্কাইলাইন ইন্ডিয়া (মোটরস) প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে চুক্তি করেছে ডিটিসি। যে কোনও শর্তে মেনে চলা হবে কোভিড বিধিনিষেধ।

২০১৪ সালের নভেম্বর মাসে ভারত ও নেপালের রাজধানীর মধ্যে শুরু হয়েছিল বাস পরিষেবা। করোনার প্রকোপ বাড়তেই ২০২০ সালে ২৩ মার্চ থেকে বন্ধ ছিল পরিষেবা। অবশেষে বুধবার থেকে ফের চালু হল দিল্লি-কাঠমান্ডু (নেপাল) বাস পরিষেবা। ডিটিসি-র এক কর্তা জানিয়েছেন, সম্পূর্ণ টিকার শংসাপত্র (দু’টি ডোজ) অবশ্যই থাকতে হবে যাত্রীদের কাছে। এছাড়াও ভ্রমণের ৭২ ঘন্টা আগের নেগেটিভ আরটি-পিসিআর টেস্ট রিপোর্টও লাগবে। এই কাগজপত্র দেখাতে না পারলে বাস যাত্রীদের ভ্রমণে অনুমতি দেওয়া হবে না।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top