News Flash

  • Home
  • Uncategorized
  • Sarder Vallabhbhai: সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি ভারত সর্বদা কৃতজ্ঞ থাকবে : মোদী
Image

Sarder Vallabhbhai: সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি ভারত সর্বদা কৃতজ্ঞ থাকবে : মোদী

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): পুণ্যতিথিতে লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পুণ্যতিথিতে সর্দার প্যাটেলকে স্মরণ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিস্ময়কর সেবা, প্রশাসনিক দক্ষতা ও দেশকে একত্রিত করার ক্ষেত্রে অক্লান্ত প্রচেষ্টার জন্য ভারত সর্বদা তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে।

পুণ্যতিথিতে সর্দার প্যাটেলের প্রতি নিজের মনের ভাব এদিন সকালে টুইটারের মাধ্যমে ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “পুণ্যতিথিতে সর্দার প্যাটেলকে স্মরণ করছি। বিস্ময়কর সেবা, প্রশাসনিক দক্ষতা ও দেশকে একত্রিত করার ক্ষেত্রে অক্লান্ত প্রচেষ্টার জন্য ভারত সর্বদা তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে।”

পুণ্যতিথিতে সর্দার প্যাটেলকে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অমিত শাহ টুইটে নিজের মনের ভাব ব্যক্ত করে লিখেছেন, “দেশের ঐক্য ও অখন্ডতার স্থপতি লৌহপুরুষ সর্দার প্যাটেলের জীবনের প্রতিটি মুহূর্ত, ভারতে এক দেশের চেতনা জাগ্রত করার জন্য নিবেদিত ছিল। তাঁর চিন্তাধারা সর্বদা দেশকে পথ দেখাবে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top