News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool : ফের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বৈঠক এড়িয়ে গেল তৃণমূল কংগ্রেস
Image

Trinamool : ফের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বৈঠক এড়িয়ে গেল তৃণমূল কংগ্রেস

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেস-তৃণমূলের দূরত্ব আরও প্রকট । ফের  কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বৈঠক এড়িয়ে গেল তৃণমূল কংগ্রেস । সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন ফের কক্ষ সমন্বয়ের কৌশল স্থির করতে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করলেন সোনিয়া গান্ধী। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার সেই বৈঠকে দেখা গেল না তৃণমূলের কোনও প্রতিনিধিকে।


সোনিয়া গান্ধীর বৈঠকে এনসিপি প্রধান শরদ পওয়ার, ডিএমকে-র টি আর বালু, শিবসেনার সঞ্জয় রাউত, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লার পাশাপাশি হাজির ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। সংসদের অধিবেশনে সরকার পক্ষের বিরুদ্ধে সুর চড়ানোর কৌশলের পাশাপাশি বৈঠকে রাজ্যসভার ১২ জন সাংসদের বিরুদ্ধে সাসপেশন প্রত্যাহারের প্রসঙ্গেও আলোচনা হয়। সূত্রের খবর, এ বিষয়ে রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে পওয়ারকে।


সাম্প্রতিক একাধিক ঘটনাপ্রবাহে কংগ্রেস-তৃণমূলের দূরত্ব প্রকাশ্যে এসেছে। নভেম্বরের শেষে মমতা দিল্লি এলেও সনিয়ার সঙ্গে দেখা করেননি। সংসদের শীতকালীন অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকেও অংশ নেয়নি তৃণমূল। এমনকি, তৃণমূলের তরফে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয়ের বিষয়েও অনীহা প্রকাশ করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে দেখা গেল না তৃণমূলের কোনও প্রতিনিধিকে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সনিয়ার বৈঠক কংগ্রেস-তৃণমূলের দূরত্ব আরও বাড়াল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
বিজেপি-র রাজ্যসভার নেতা পীযূষ গয়াল মঙ্গলবার রাজ্যসভার ১২ জন সাংসদের বিরুদ্ধে সাসপেশন প্রসঙ্গে বলেন, ‘‘নিঃশর্ত ক্ষমা না চাইলে ওই সাংসদদের সাসপেশন প্রত্যাহারের কোনও সম্ভবনা নেই।’’

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top