News Flash

  • Home
  • Uncategorized
  • Blocked : শিক্ষক বদলীর প্রতিবাদে পথ অবরোধ দাতারামে
Image

Blocked : শিক্ষক বদলীর প্রতিবাদে পথ অবরোধ দাতারামে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ ডিসেম্বর৷৷ শিক্ষকের বদলি রদ করতে প্লে কার্ড হাতে সুকলের ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে পথ অবরোধ করেন৷ ঘটনা উদয়পুর মহকুমা রাধাকিশোরপুর থানার অন্তর্গত গর্জি আউট পোষ্টের দাতারাম পতিরাম রিয়াং চৌধূরী পাড়া জে বি সুকলে৷ সংবাদ সূত্রে জানা যায় ঐ বিদ্যালয়ে একজন শিক্ষককে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর অন্যত্র বদলির আদেশ দিয়েছেন৷


এই সংবাদ ছাত্র ছাত্রীদের কানে পৌছা মাত্র ছাত্র ছাত্রীরা প্লে কার্ড হাতে নিয়ে উদয়পুর দাতারাম সড়ক অবরোধ করে রাখে৷খবর পেয়ে গর্জি আউট পোষ্টের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ পুলিশের মৌখিক আশ্বাসের পর ছাত্র ছাত্রীরা পথ অবরোধ তুলে নেয়৷ এ দিকে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলতে থাকায় অবরোধ স্থলের রাস্তার দুপাশে যাত্রীবাহি অটো ও বাইক সহ অনেক নিত্য যাত্রী আটকে পড়েন৷ পুলিশ আসার পর যাত্রী দুভর্োগ কিছুটা লাঘব হয়৷ এমনিতেই প্রায় অধিকাংশ সুকলে শিক্ষক স্বল্পতার জন্য পঠন পাঠন লাটে উঠেছে৷ অবিলম্বে বিভিন্ন সুকলে শিক্ষক নিয়োগের দাবি উঠেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top