News Flash

  • Home
  • Uncategorized
  • Ruined : বৃষ্টিতে ফুলের বাগান নষ্ট
Image

Ruined : বৃষ্টিতে ফুলের বাগান নষ্ট

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ ডিসেম্বর৷৷ টানা তিন দিনের বাড়ি বৃষ্টিতে ভরাডুবি রাজ্যের একাধিক জেলা৷তিন দিনের জমা জলে থমকে গেছে স্বাভাবিক জীবন৷ আর এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের ফুল চাষিদের৷নাগাড়ে বৃষ্টিতে চাষের ক্ষতি জোগানের অভাবে অগ্ণিমূল্য ফুল৷ গাছের গোড়ায় জল জমে ক্ষতি হয়েছে প্রচুর৷ জমা জলের জেরে পচে গিয়েছে গাছ, নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার ফুল! এ বারের ক্ষতির বহরে মাথায় হাত রাজ্যের ফুল চাষি ও বিক্রেতাদের৷
ইতিমধ্যেই সিপাহীজলা জেলা সংলগ্ণ জোগানের অভাবে ফুলের দাম বাড়তে শুরু করেছে৷ বিক্রেতাদের আশঙ্কা, এ বারে ফুলের জোগানে ব্যাপক টানের জেরে বিয়ের এই মৌরসুমের সময় অগ্ণিমূল্য হতে পারে ফুল এর৷


বিগত বেশ তিন দিনেন টানা বৃষ্টিতে দোপাটি, গাঁদা, পদ্ম, জ্ঞেনদা বেলফুলের ব্যাপক ক্ষতি হয়েছে৷জানাযায় সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অন্তর্গত কলশিমুড়া গ্রাম পঞ্চায়েতে এলাকার মঞ্জু রানী সূত্রধর এর দুই কানি জ্ঞেনদা ফুলের বাগান নষ্ট হয়ে যায়৷ জানা যায় মঞ্জু রনি সূত্রধর এবং তার ছেলে এবং অন্য আরেক জন মিলে এক বছরের জন্য ১৫ হাজার টাকা দিয়ে অন্যজনের কাছ থেকে এক বছররের জন্য দুই কানি জায়গা লিজ নেয়৷ এই দুই কানি জায়গার মধ্যে মঞ্জু রানি সূত্রধর গেন্দা ফুলের চাষ করেন৷ কিন্তু টানা তিন দিনের ভারী বর্ষার ফলে এই বাগানে অনেক ফুল গাছ নষ্ট হয়ে যায়৷


তিনি এলাকার মেম্বার প্রধান এবং সরকারের নিকট করুন আবেদন রাখেন সরকার যাতে উনাকে কিছু আর্থিক সহযোগিতা করেন৷ না হলে উনার অনেকটাই ক্ষতি হয়ে যাবে বলে তিনি ব্যক্ত করেন৷ তিনি জানান তিনি এই ফুল চাষের উপর নির্ভর করে তিনিই জীবন জীবিকা নির্ভর করেন৷ এই ফুল বাগান থেকে যা সামান্য আয় হয় এই সামান্য আয় এর মধ্যে দিয়ে তিনি সংসার প্রতিপালন করেন৷ এখন দেখার সরকার উনাকে কিছু আর্থিক সহযোগিতা করে কি না৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top