News Flash

  • Home
  • Uncategorized
  • Destroyed : ১৪ হাজার গাঁজা গাছ ধবংস করলো পুলিশ
Image

Destroyed : ১৪ হাজার গাঁজা গাছ ধবংস করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ ডিসেম্বর৷৷ পর্দার আড়ালে থাকা গাঁজা মাফিয়াদের আস্ফালনে গাঁজার সাম্রাজ্যে পরিণত সোনামুড়া মহকুমায়৷আর এই গাঁজার সাম্রাজ্য ধবংস করতে ময়দানে কলমচৌড়া থানার পুলিশ৷পর পর কয়েকবার গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা গাঁজা বাগান ধবংস করে চলেছে পুলিশ৷মঙ্গলবার কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক মোবাইল ফোন ট্র্যাকের মাধ্যমে গাজা বাগান চিহ্ণিত করে গাজা বিরোধী অভিযানে নামে৷ কলমচৌড়া থানাধীন নজুরপুরা এলাকার জঙ্গলে এই গাঁজা বিরোধী অভিযান চালায়৷এই অভিযানের টিলাভূমিতে ২ হেক্টর বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা প্রায়১৪ হাজারেরও বেশি গাঁজা গাছ কেটে ধবংস করে ভস্মীভূত করে দেয় পুলিশ৷যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকার উপর হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷


মঙ্গলবার প্রাতঃ ১০ ঘটিকা থেকে পুলিশের কাছে গোপন সূত্র মারফত একটি খবর আসে কলমচৌড়া থানাধীন নজুরপুর গভীর জঙ্গলের টিলাভূমিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েকটি জায়গায় গাঁজার অবাধ বিচরণ হচ্ছে৷আর সেই খবরের ভিত্তিতেই থানার পুলিশ ও টি এস আর বাহিনী গভীর জঙ্গলের টিলাভূমিতে দফায় দফায় হানাদারি চালায়৷মঙ্গলবারের এই অভিযানে ছিলেন কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক,এস আই রথীন্দ্র দেববর্মা সহ বিশাল টি এস আর বাহিনী৷আর তাতেই আসে ব্যাপক সাফল্য৷অভিযানে উদ্ধার হয় বিস্তীর্ণ এলাকাজুড়ে ২ হেক্টর জমিতে গজিয়ে ওঠা গাঁজা বাগানের সাম্রাজ্য৷সঙ্গে সঙ্গেই আরক্ষা বাহিনী গাঁজা গাছ কেটে আগুন জ্বালিয়ে বাগান ধবংস করে দেয়৷যদিও এখনো পর্যন্ত তেমন কোন কিছুই জানা যায়নি যে এই বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে ওঠা গাঁজা চাষের সঙ্গে কে বা কারা উতপ্রোতভাবে জড়িত রয়েছে৷


তবে প্রাথমিকভাবে জানা যায় মূল পান্ডাকে আটক করার জন্য তদন্ত চলছে৷এই দিকে পুলিশ জানান-মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্ণ ’’নেশামুক্ত ত্রিপুরা’’ গড়তে ও বর্তমানে নেশার তীব্র কবল থেকে বর্তমান যুব সমাজকে রক্ষা করতে ও সুস্থ সমাজ গঠনে পুলিশের এই নেশা বিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে৷তবে এইদিকে পর পর কয়েকবার কলমচৌড়া থানার পুলিশ এই গাঁজা-বিরোধী অভিযানের ব্যাপক সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে চলেছেন শুভবুদ্ধি সম্পন্ন সচেতন ও তথ্যবিজ্ঞ মহল জুড়ে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top