News Flash

  • Home
  • Uncategorized
  • China: সামরিক মহড়ার নামে হামলা চালাতে পারে চিন, দাবি তাইওয়ান

China: সামরিক মহড়ার নামে হামলা চালাতে পারে চিন, দাবি তাইওয়ান

তাইপে, ১৪ ডিসেম্বর (হি.স.) : সমুদ্রে প্রশিক্ষণের আড়ালে তাদের এলাকা দখল করার ছক কষছে লালফৌজ। যুদ্ধের আশঙ্কা উসকে চিনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করেছে তাইওয়ান । চিনা আগ্রাসন নিয়ে সতর্কবার্তা জারি করেছে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রক।

সেখানে বলা হয়েছে, সামরিক মহড়ার নামে তাইওয়ানের জলসীমার কাছে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ জায়গায় হাজার হাজার ফৌজ মোতায়েন করতে পারে চিন। এবং সুযোগ বুঝে হামলা চালাতে পারে তারা। একইসঙ্গে, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে নৌবহর পাঠিয়ে তাইওয়ানকে ঘিরে ফেলার চেষ্টা করতে পারে লালফৌজ। তারপর, আচমকা প্রচণ্ড মিসাইল হামলা চালিয়ে দ্বীপরাষ্ট্রটির সৈকতে নেমে আসতে পারে হাজার হাজার চিনা সেনা।

একইসঙ্গে ওই রিপোর্টে কিছুটা হলেও স্বস্তির কথা শোনানো হয়েছে। বলা হয়েছে, হামলা শুরু করলেও হানাদার বাহিনীকে রসদ জোগান দেওয়া এই মুহূর্তে চিনের পক্ষে সম্ভব নয়। কারণ কৌশলগত জায়গাগুলিতে পালটা হামলার জন্য প্রস্তুতি তইওয়ানের ফৌজ। পাশাপাশি, লালফৌজের গতিবিধির উপর কড়া নজর রাখছে আমেরিকা ও জাপান। তাৎপর্যপূর্ণ ভাবে, তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চ্যাং কয়েকদিন আগেই দাবি করেছিলেন যে ২০২৫ সালের মধ্যে হামলা দ্বীপরাষ্ট্রটি দখল করতে প্রবল যুদ্ধ শুরু করবে চিন।

উল্লেখ্য, বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চিন । তবে বেজিংয়ে ক্ষমতার রাশ শি জিনপিংয়ের হাতে আসার পর থেকেই আরও আগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি। একাধিকবার জোর করে তাইওয়ান দখলের কথাও বলেছেন প্রেসিডেন্ট শি। সেই আশঙ্কা আরও বাড়িয়ে এক বিবৃতি জারি করে চিনের তাইওয়ান বিষয়ক দপ্তর। সেখানে স্পষ্ট বলা হয়, স্বশাসিত অঞ্চলটির যে সমস্ত রাজনীতিবিদ তাইওয়ানের স্বাধীনতার পক্ষে কথা বলবেন তাঁদের অপরাধী তকমা দেওয়া হবে। তাঁদের কোনওদিন চিনের মূল ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। সেখানে তাঁদের কোনও ব্যবসাও করতে দেওয়া হবে

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top