News Flash

  • Home
  • Uncategorized
  • Dilip Ghosh: গোয়াবাগানে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে দিলীপ ঘোষ, বিলি করলেন লিফলেট
Image

Dilip Ghosh: গোয়াবাগানে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে দিলীপ ঘোষ, বিলি করলেন লিফলেট

কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই পুরভোট। অন্যান্য দলের পাশাপাশি জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপিও। মঙ্গলবার গোয়াবাগানে ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌর নিগমের ১৪৪ টি ওয়ার্ডে ভোট। পুরভোটে কার মাথায় উঠবে মুকুট বর্তমানে সেদিকেই নজর রাজনৈতিক দলগুলোর।

পুরভোটে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলো। গোয়াবাগান এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী শরৎ সিং। এদিন ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে খোদ দিলীপ ঘোষ। সকাল সকাল প্রচারে বেরিয়ে লিফলেট বিলি করেন দিলীপ ঘোষ। দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার সারেন দিলীপ ঘোষ ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top