News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ৪ জনের শরীরে মিলল করোনার নয়া রূপ, দিল্লিতে ওমিক্রনে সংক্রমিত বেড়ে ৬
Image

Omicron: ৪ জনের শরীরে মিলল করোনার নয়া রূপ, দিল্লিতে ওমিক্রনে সংক্রমিত বেড়ে ৬

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের প্রকোপ ক্রমেই বাড়ছে। দিল্লিতে আরও ৪ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, নতুন করে ৪ জন ওমিক্রনে সংক্রমিত হওয়ার পর রাজধানীতে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬।

মঙ্গলবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লিতে আরও ৪ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, মোট আক্রান্ত বেড়ে হল ৬। ৬ জনের মধ্যে একজন রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন করোনা রোগী এবং ৩ জন সন্দেহভাজন লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিল্লির পাশাপাশি রাজস্থানেও বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। মঙ্গলবার রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী পি লাল মীনা জানিয়েছেন, রাজস্থানে আরও ৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। আগে যাঁরা সংক্রমিত হয়েছিলেন তাঁদের রিপোর্ট এখন নেগেটিভ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top