News Flash

  • Home
  • Uncategorized
  • Earthquake: পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৩ তীব্রতার ভূমিকম্প, সুনামির প্রবল সম্ভাবনা

Earthquake: পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৩ তীব্রতার ভূমিকম্প, সুনামির প্রবল সম্ভাবনা

জাকার্তা, ১৪ ডিসেম্বর (হি.স.): তীব্রতর ভূমিকম্পে কেঁপে উঠল পূর্বাঞ্চলীয় ইন্দোনেশিয়া। মঙ্গলবার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ফ্লোরেস দ্বীপের উপকূলবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৩। শক্তিশালী এই কম্পনের পরই সুনামির সতর্কতা জারি করা হয়। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ৩.২০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় মাউমেরে শহর থেকে ১০০ কিলোমিটার উত্তরে, ফ্লোরেস সমুদ্রের ১৮.৫ কিলোমিটার (১১ মাইল) গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল থেকে ১,০০০ কিলোমিটার (৬০০ মাইল)-এর মধ্যে উপকূলবর্তী এলাকায় সুনামির সম্ভাবনা রয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে হতাহতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের তীব্রতায় ঘর-বাড়ি কেঁপে ওঠে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top