News Flash

  • Home
  • Uncategorized
  • Mayawati: ভোটের আগে অর্ধসমাপ্ত প্রকল্পের উদ্বোধনে কোনও লাভ হবে না বিজেপির : মায়াবতী
Image

Mayawati: ভোটের আগে অর্ধসমাপ্ত প্রকল্পের উদ্বোধনে কোনও লাভ হবে না বিজেপির : মায়াবতী

লখনউ, ১৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে খোঁচা দিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রধান মায়াবতী। বিএসপি সুপ্রিমো বলেছেন, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক ঘোষণা, শিলান্যাস ও অর্ধসমাপ্ত প্রকল্পের উদ্বোধনে করে কোনও লাভ হবে না বিজেপির। পাশাপাশি তিনি দাবি করেছেন, পঞ্জাবে এবার ক্ষমতায় আসবে শিরোমণি অকালি দল ও বিএসপি-র জোট।

মঙ্গলবার বিজেপিকে কটাক্ষ করে মায়াবতী বলেছেন, “বিধানসভা নির্বাচনের ঘোষণার ঠিক আগে, উপর্যুপরি ঘোষণা, নতুন প্রকল্পের শিলান্যাস এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্ধ-সমাপ্ত প্রকল্পের উদ্বোধন সেই দলকে (বিজেপি) বিশেষ সাহায্য করবে না।” মায়াবতী আরও জানান, “আমার বিশ্বাস সুখবীর সিং বাদলের নেতৃত্বে শিরোমণি অকালি দল (এসএডি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জোট পঞ্জাব বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top