নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে ভারত সরকারের সংস্ক’তি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায়, পূর্বা’ল সংস্ক’তি কেন্দ্র এবং তথ্য ও সংস্ক’তি দপ্তরের যৌথ উদ্যোগে আজ থেকে নজরুল কলাক্ষেত্রে ছবি আঁকার উপর দশদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে৷ চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত৷ এতে ৩৫ জন অঙ্কন শিল্পী অংশ নিয়েছেন৷ প্রদীপ জেলে এই কর্মশালার উদ্বোধন করে রাজ্যের বিশিষ্ট লেখক পান্নালাল রায় বলেন, শিল্পীদের সৃষ্টি সমাজকে নানাভাবে সমৃদ্ধ করে৷ এবছর আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি৷ আমরা দেশের অনেক স্বাধীনতা সংগ্রামীর নাম জানি, তাঁদের শ্রদ্ধা করি৷ কিন্তু উত্তর-পূর্বা’ল সহ দেশের বিভিন্ন অংশের অনেক স্বাধীনতা সংগ্রামীর নাম আমাদের কাছে অজানা রয়ে গেছে৷
এই অ’াত স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান শিল্পীদের আঁকায় ফুটিয়ে তুলতে হবে৷ তাদের সংগ্রাম ও আন্দোলন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে৷ বিশেষ অতিথির ভাষণে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিল্পী ড. বিবেকানন্দ মুখার্জী এধরণের কর্মশালার আয়োজন করায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, মানসিক আদান প্রদান কখনো লেখার মাধ্যমে, কখনো রং তুলির মাধ্যমে আবার কখনো অভিনয়ের মাধ্যমে হয়৷ তবে এই দশদিনের কর্মশালায় শিল্পীদের সাথে সমাজ সম্প’ক্ত হলেই এর আয়োজন সার্থক হয়ে উঠবে৷ বিশেষ অতিথির ভাষণে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিরাজ কুমার পাল বলেন, কর্মশালা মানেই আদান-প্রদান৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সদস্য তাপস রায়৷ স্বাগত ভাষণ দেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের উপ অধিকর্তা বিপুল কুমার দেববর্মা৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুুমন মজমদার, অপরেশ পাল, জয়শ্রী রায়, হরেক’ষ্ণ পাল প্রমুখ৷

