News Flash

  • Home
  • Uncategorized
  • Returned : নয় মাস বাংলাদেশে জেলে আটক থেকে রাজ্যে ফিরলেন চাকরিচ্যুত শিক্ষকসহ দু’জন
Image

Returned : নয় মাস বাংলাদেশে জেলে আটক থেকে রাজ্যে ফিরলেন চাকরিচ্যুত শিক্ষকসহ দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে আটক দুই ভারতীয় যুবককে রবিবার কৈলাশহর মনু কাস্টম ল্যান্ড ইমিগ্রেশন ও মহকুমা প্রশাসকের উপস্থিতিতে বিএসএফ এর হাতে অর্পণ করল বাংলাদেশ৷ দেশ ফেরত দুই যুবকের নাম রাজীব দেববর্মা ও গুরুপদ্ম দেববর্মা৷ বাড়ি খোয়াই জেলায়৷ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, কৈলাশহর মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, এসডিপিও ডক্টর চন্দন সাহা, খোয়াই এস ডিপিও রাজীব সূত্রধর সহ প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে এদিন সেখানে৷ দেশে ফেরত আসার পর তাদের দেখে আত্মীয়-স্বজন ও তাদের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন৷ উল্লেখ্য এই দুই যুবক বাংলাদেশের মৌলভীবাজার জেলার কারাগারে দীর্ঘদিন আটক ছিল৷


রবিবার বাংলাদেশ থেকে ঘরে ফিরেছেন খোয়াইয়ের ১০,৩২৩-র কর্মচ্যুত শিক্ষক গুরুপদ দেববর্মা ও তার ভাই রাজীব দেববর্মা৷ দীর্ঘ নয় মাসেরও বেশি সময়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল এবার৷উল্লেখ্য, গত ২২শে ফেব্রুয়ারি খোয়াইয়ের চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিলের লেংরাবাড়ির চাকরিচ্যুত শিক্ষক গুরুপদ দেববর্মা বাড়ির পাশেই কাঁটাতারের বেড়ার ওপারে নিজের কৃষিজমিতে চাষাবাদের জন্য গিয়েছিলেন৷ সাথে ছিলেন গুরুপদ দেববর্মার খুড়তুতো ভাই রাজীব দেববর্মা৷ তখনই আন্তর্জাতিক সীমান্ত এলাকায় প্রহরারত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর লোকেরা দু’জনকেই ধরে নিয়ে যায়৷


এদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের অভিযোগ আনা হয়৷ নয় মাসেরও বেশি সময় গুরুপদ দেববর্মা আর রাজীব দেববর্মা বাংলাদেশের জেলে বন্দি৷ পরিবারের লোকেরা সমস্যার মধ্যে পড়ে এদের মুক্তির জন্য প্রাণপন চেষ্টা করতে থাকে৷ মুখ্যমন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী, জেলাশাসক, মহকুমা শাসক, বিএসএফ-র উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করেন ধৃত দুইজনের স্ত্রী সহ আত্মীয়পরিজনেরা৷


আমরা ১০,৩২৩ সংগঠনের সদস্যরাও সংগঠনের উদ্যোগে ডেপুটেশন দেওয়া হয় জেলাশাসক ও রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে৷ জানা যায় যে, রবিবার বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে গুরুপদ দেববর্মা ও রাজীব দেববর্মা ফিরে এসেছেন ভারতীয় ভূখণ্ডে৷ যদিও এর আগে কথা ছিল গত ৩০শে সেপেম্বর তারা ফিরে আসবেন৷ কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়৷
কিন্তু রবিবার তারা মুক্তি পেয়ে ফিরে এসেছেন৷ ইতিমধ্যেই বাংলাদেশের মৌলভীবাজার জেল থেকে বুধবার তারা মুক্তও হয়ে গিয়েছিলেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top