News Flash

  • Home
  • Uncategorized
  • Vidyajyoti project : বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্যের ১০০টি বিদ্যালয়কে সিবিএসই-তে রূপান্তরিত করা হবে : শিক্ষামন্ত্রী
Image

Vidyajyoti project : বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্যের ১০০টি বিদ্যালয়কে সিবিএসই-তে রূপান্তরিত করা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্যের গ্রামীণ এবং শহর এলাকা মিলিয়ে মোট ১০০টি বিদ্যালয়কে সিবিএসই-তে রূপান্তরিত করা হবে৷ ইতিমধ্যেই ৫২টি বিদ্যালয়ের সিবিএসই অনুমোদন পাওয়া গেছে৷ বাকিগুলি আগামী কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে৷ আজ সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷
তিনি জানান, বিদ্যাজ্যোতি প্রকল্পে ১০০টি সুকলের পরিচালনার জন্য আগামীতে মোট ১৪০০ জন শিক্ষক ও কর্মী নিয়োগ করা হবে৷ তিনি জানান, বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে থাকবে একাডেমিক কাউন্সিলার, স্পেশাল এডুকেটার, ফিজিক্যাল এডুকেশন টিচার, স্টাফ নার্স, মনোবি’ান, সমাজ বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, লাইবেরিয়ান ইত্যাদি৷


এসব ক্ষেত্রের জন্য শিক্ষক, কর্মী নিয়োগ করা হবে৷ তিনি জানান, বর্তমানে এই ১০০টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে ৯২ হাজার ৭৩৩ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন ২৯৬৭ জন৷ তিনি জানান, বিদ্যাজ্যোতি প্রকল্পে পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ এলাকার ৫৮টি বিদ্যালয়ের জন্য ১৪৬ কোটি টাকা এবং শহর এলাকায় ৪২টি বিদ্যালয়ের জন্য ১০৫ কোটি ৯ লক্ষ টাকা চাওয়া হয়েছে৷ তিনি জানান, এই বিদ্যালয়গুলি হবে স্পেশাল ক্যাটাগরির সুকল৷ রাজ্যের যেকোন প্রান্ত থেকে ছাত্রছাত্রী এগুলিতে ভর্ত্তি হতে পারবে৷ সুকলগুলি হবে সিঙ্গেল সিফটেড৷
বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে ১০০টি বিদ্যালয়ের জন্য পি আই-র ব্যবস্থা করার জন্য শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে৷ এছাড়াও প্রতিটি বিদ্যালয়ে থাকবে চিকিৎসকের সুুবিধা৷ এই সুকলগুলির নার্সারির ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও রাখা হবে৷ মন্ত্রী জানান, প্রতিটি সুকলে কলা-সংস্ক’তির চর্চার জন্যও শিক্ষক বা শিক্ষিকা থাকবেন৷ তিনি জানান, শহরের ২০টি সুকল হবে স্পেশাল এ’পার্টাইস সুকল৷ দুই বা তিনটি সুকল মিলিয়ে থাকবে একটি কমন হোস্টেলের সুুবিধা৷ থাকবে মাদার অন ক্যাম্পাস এর সুুবিধা৷ তিনি জানান, ষষ্ঠ এবং ষষ্ঠ শ্রেণীর উপরের শ্রেণীতে ছাত্র বা ছাত্রী ভর্তি হতে গেলে িিনং টেস্ট দিতে হবে৷ সুকলগুলিতে পড়য়া ছাত্রছাত্রীদের ভবিষ্যতে বিদেশি ভাষা নিয়ে পড়ার সংস্থান রাখা থাকবে৷ জনজাতিদের ভাষায় পড়ার বিকল্প ব্যবস্থা থাকবে৷ তিনি জানান, সুকলগুলিতে শিক্ষক নিয়োগ হবে সিবিএসই নিয়ম অনুসারে৷ শিক্ষক এবং কর্মী নিয়োগ করা হবে যথাযথ টি আর বি টি এবং জে আর বি টি-র মাধ্যমে৷


শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের মোট ১০০টি সরকারি বিদ্যালয়কে সিবিএসই-তে রূপান্তরিত করার জন্য অনুমোদন চাওয়া হয়েছে৷ এই ১০০টি সুকলের মধ্যে পশ্চিম জেলার মধ্যে রয়েছে ২৩টি, ঊনকোটিতে রয়েছে ১০টি, দক্ষিণ ত্রিপুরায় ১১টি, সিপাহীজলায় ১১টি, উত্তর ত্রিপুরায় ১২টি, খোয়াই জেলায় ১১টি, গোমতী জেলায় ১১টি এবং ধলাই জেলায় রয়েছে ১১টি৷ তিনি জানান, এই সুকলগুলি পরিচালনার জন্য যে ১৪০০টি পদ সৃষ্টি করা হয়েছে তার জন্য রাজ্য সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে ৩৪ কোটি ১০ লক্ষ ১০ হাজার টাকা৷
সাংবাদিক সম্মেলনে প্রসঙ্গক্রমে শিক্ষামন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকারের সময়কালে ১৩৫টি বাংলা মিডিয়াম সুকলকে ইংরেজী মাধ্যমে রূপান্তর করা হয়েছে৷ আগে যা ছিল মাত্র ১২৭টি৷ তিনি আরও জানান, রাজ্যের বর্তমানে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের চিত্র পরিলক্ষিত হয় পিজিআই ইনডেে’র মাধ্যমে৷ পিজিআই ইনডে’ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ত্রিপুরা গ্রেড ফাইভে ছিল সেখানে ২০১৯-২০ শিক্ষাবর্ষে গ্রেড ফাইভ থেকে উন্নীত হয়ে গ্রেড ওয়ানে চলে এসেছে৷ যা পূর্বোত্তর রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান৷ এটি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রতিফলন৷ এছাড়াও এখন পর্যন্ত রাজ্যের শিক্ষার মান উন্নয়নে শিক্ষাক্ষেত্রে ৩০টি রিফর্মস আনা হয়েছে৷ এর মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প হচ্ছে অন্যতম৷ তিনি জানান, রাজ্যের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ড্রপ আউটের হার ছিল ৪.১২ শতাংশ৷ বর্তমান সরকারের সময় ২০১৯-২০ শিক্ষাবর্ষে তা নেমে ২ শতাংশ হয়েছে৷ উচ্চ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ২০১৬-১৭ তে ড্রপ আউট ছিল ৫.২৫ শতাংশ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে নেমে হয়েছে ৩.৫২ শতাংশ৷ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ২০১৬-১৭ তে ছিল ৯৫.৮৮ শতাংশ যা ২০১৯-২০ তে বেড়ে হয়েছে ৯৮ শতাংশ৷ উচ্চ প্রাথমিক শিক্ষায় ভর্ত্তির ক্ষেত্রে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ছিল ৯৫.৭৪ শতাংশ যা ২০১৯-২০ শিক্ষাবর্ষে বেড়ে হয়েছে ৯৮.৪৮ শতাংশ৷
সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দ্রন এবং যুগ্ম অধিকর্তা কেশব কর৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top