News Flash

  • Home
  • Uncategorized
  • Businesses : রাজ্যে বিনিয়োগ করতে ৫০টির বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মৌ স্বাক্ষর
Image

Businesses : রাজ্যে বিনিয়োগ করতে ৫০টির বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মৌ স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ আগরতলায় দুদিনের বিনিয়োগ সম্মেলনে ৫০টির বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান রাজ্যে বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষর করেছে৷ এরফলে ২ হাজার ৫৬৪ কোটি টাকা বিনিয়োগ হবে৷ আগামী কিছুদিনের মধ্যে এই বিনিয়োগের পরিমাণ ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে৷ আজ বিনিয়োগ সম্মেলন শেষে প্রজ্ঞাভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কান্তি দেব৷


সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি আরও বলেন, যে লক্ষ্যে ৯ ও ১০ ডিসেম্বর এই দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা- ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করা হয়েছিলো তা পুরোপুরি সফল হয়েছে৷ তিনি বলেন, রাজ্যে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ রয়েছে৷ রাজ্যে শিল্প স্থাপনের মুখ্য উপাদান বিদ্যৎ, গ্যাস ইত্যাদির প্রাচুর্যতা রয়েছে৷ রাবার, বাঁশ, আগর, শিক্ষা, পর্যটন, তথ্য প্রযুক্তি ইত্যাদি সেক্টরের ব্যবসায়ীরা এই সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন৷ এরফলে রাজ্যে প্রায় ১০ হাজারের অধিক কর্মসংস্থান হতে পারে৷ আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এইসব ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করার লক্ষ্যমাত্রা রয়েছে৷ তিনি আরও বলেন, এই বিনিয়োগ সম্মেলনে সারা দেশ থেকে ১০০ এর অধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন৷


সাংবাদিক সম্মেলনে উপস্থিত ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন, যারা এখানে বিনিয়োগ করার জন্য মৌ স্বাক্ষর করেছেন তাদের সাথে আগামী দিনে নিবিড় যোগাযোগ রাখার জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরে একটি বিশেষ সেল গঠন করা হবে৷ সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব পি কে গোয়েল, অধিকর্তা টি কে চাকমা প্রমুখ৷
সাংবাদিক সম্মেলনের পূর্বে দুদিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হয়৷ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, রাজ্যে যেসব কাঁচামাল রয়েছে তার উপর ভিত্তি করেই শিল্প গড়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে৷ রাজ্যে এতো বড় বিনিয়োগ সম্মেলনের সফল আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তর সহ আগত সকল ব্যবসায়ীগণ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান৷ সমাপ্তি অনুষ্ঠানে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক বিকাশে সব সময় আন্তরিক৷ এক্ষেত্রে বিনিয়োগকারীদের রাজ্য সরকারের পক্ষ থেকে আগামীদিনে সব রকমের সহযোগিতা করা হবে৷ এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাবার বোর্ডের চেয়ারম্যান ড. সাওয়ার ধানানিয়া, অ্যাডিশনাল পিসিসিএফ পি আগরওয়াল, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব পি কে গোয়েল এবং অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top