News Flash

  • Home
  • Uncategorized
  • Mismanagement : গুজরাটে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগ করলেন বিধায়ক পরিমল দেববর্মা
Image

Mismanagement : গুজরাটে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগ করলেন বিধায়ক পরিমল দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ গুজরাতে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগ করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা৷ বিধায়ক পরিমলদা বোমাসহ ৭ জন বিধায়ক শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন গুজরাটে৷ শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তিনি ফেসবুকে পোস্ট করেন৷ তাতে রীতিমতো বিতর্কে জ্বর বইতে শুরু করেছে৷ বিজেপি শাসিত গুজরাতে আরেক বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার ৭ বিধায়ককে উপযুক্ত মর্যাদা না দেওয়ার অভিযোগ তুলেছেন বিধায়ক পরিমল দেববর্মা৷ তিনি ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন৷


বিজেপি শাসিত গুজরাতে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগে সরব ত্রিপুরার বিজেপি বিধায়ক ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সাফাই, প্রোটোকল অফিসারের সঙ্গে কমিউনিকেশন গ্যাপের কারণে সমস্যা হয়েছিল৷ যোগাযোগ করার পর তা মিটে গিয়েছে৷ আমবাসার বিধায়ক লিখেছেন, আমরা ত্রিপুরা বিধানসভার এস্টিমেট কমিটির সদস্যরা গুজরাতে এসেছি৷ অত্যন্ত দুর্ভাগ্যজনক, বলতে খারাপ লাগছে, আমদাবাদ পৌঁছনোর পর রাত্রিবাসের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে রাতে থাকার মতো কোনও ভাল ব্যবস্থা বা খাবার নেই৷ আমবাসার বিজেপি বিধায়কের অভিযোগ, গুজরাত সরকারের তরফে ত্রিপুরার জনপ্রতিনিধিদের জন্য সার্কিট হাউসে যে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়, তা মোটেও ভাল ছিল না৷ বিধায়ক পরিমল দেববর্মা জানিয়েছেন, পৌঁছনোর পর থেকেই চূড়ান্ত অব্যবস্থা৷ থাকার ভাল জায়গা নেই৷ রাতে খাবার বাইরে থেকে আনাতে হয়েছে৷ ঘটনা সামনে আসতেই আক্রমণ শানাতে শুরু করেন বিরোধীরা৷ গুজরাত সরকারের অতিথি আপ্যায়নের ধরন নিয়ে ত্রিপুরার বিজেপি বিধায়ক সরব হতেই পুরনো প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে তৃণমূল৷সিপিএমের দাবি, প্রধানমন্ত্রীর রাজ্যে মর্যাদাহানির শিকার হয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়করা৷ বিশালগড়ের সিপিএম বিধায়ক ভানুলাল সাহার কথায়, একই দল পরিচালিত সরকার দুই রাজ্যে৷ আমাদের ছোট রাজ্য ঠিকই৷ কিন্তু বিধায়কদের মর্যাদা তো একই হওয়ার কথা৷ আমাদের রাজ্যের বিধায়কদের সঙ্গে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top