News Flash

  • Home
  • Uncategorized
  • Comprehensive : রাজ্যে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সার্বিক নেটওয়ার্ক গড়ার কাজ চলছে : রাজস্ব মন্ত্রী
Image

Comprehensive : রাজ্যে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সার্বিক নেটওয়ার্ক গড়ার কাজ চলছে : রাজস্ব মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ রাজ্যে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর (সিভিল ডিফেন্স) সার্বিক নেটওয়ার্ক গড়ার কাজ চলছে৷ আর রাজ্যের জনগণ এর সুুবিধা পেতে শুরু করেছে৷ ৫৯তম অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবসে আজ প্রধান অতিথির ভাষণে রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা কথাগুলি বলেন৷ আগরতলার মনোর’ন ম’তি মাঠে রাজ্যভিত্তিক ৫৯তম অসামরিক, প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস ২০২১ উদযাপিত হয়৷


অনুষ্ঠানে রাজস্ব মন্ত্রী বলেন, ত্রিপুরা বিশেষ করে উত্তর-পূর্বা’ল ভৌগলিকভাবে প্রাক’তিক দুর্যোগের একটি বিশেষ চিহ্ণিত অ’ল৷ ১৮৯৭ এবং ১৯৫০ সালের ঘটে যাওয়া প্রলয়কারী ভূমিকম্প, ১৯৫৬ সালের ভয়াবহ বন্যায় ত্রিপুরায় ব্যাপক ক্ষতি হয়৷ তিনি বলেন, রাজ্যে কেন্দ্রীয় সরকারের সাহায্যে দুর্যোগ মোকাবেলায় অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে৷ বিপর্যয় মোকাবিলায় ত্রিপুরা পরিপূর্ণতা পাচ্ছে৷ অত্যাধুনিক সর’াম দেওয়া হচ্ছে৷ দুর্যোগ মোকাবিলার জন্য পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রততার সঙ্গে এগিয়ে চলছে৷ বিগত দিনে সিভিল ডিফেন্স বাহিনীর কাজ আগরতলা শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল৷ রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ২৭ জলাই থেকে রাজ্যের প্রতিটি জেলাতে অসামরিক বাহিনী পুরোদমে কাজ করতে শুরু করেছে৷ প্রতিটি জেলাতে ৫০ জন করে প্রশিক্ষিত অসামরিক কর্মী নিযুক্ত রয়েছে৷ কর্মীদের সংখ্যা বাড়িয়ে স্বয়ংসম্পর্ণতার দিকে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য৷ শহরের প্রতিটি ওয়ার্ডে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ওয়ার্ডেন এবং প্রতিটি ভিলেজ ও প’ায়েতে আপদা মিত্র নিয়োগ করা হবে বলে তিনি জানান৷ তিনি বলেন, রাজ্যজড়ে অসামরিক বাহিনীর সার্বিক নেটওয়ার্ক গড়ার কাজ করছে সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উৎসাহে বিপর্যয় মোকাবিলায় নানা প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া যাচ্ছে৷


রাজস্ব মন্ত্রী বলেন, সম্পতি অনেক বেশি ঘুর্ণিরঝড়ের প্রকোপ দেখা যাচ্ছে৷ রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় আন্তরিক বলেই দ্রততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ দুর্গতদের মধ্যে ত্রাণ তুলে দেওয়া যাচ্ছে এবং বিপর্যয়ের ১ সপ্তাহের মধ্যে বিপর্যয় মোকাবিলার ক্ষতিপূরণ জনগণ পাচ্ছেন৷ তিনি বলেন, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড সদস্যরা সম্পতি করোনা পরিস্থিতিতে রাতদিন কাজ করে দুর্গতদের সহায়তা করেছেন বলে সরকার তাদের সম্মান জানানোর ব্যবস্থা করেছে৷ তিনি রাজ্যের জনগণকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান৷
অনুষ্ঠানের শুরুতে রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা সশ’ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব৷ ৫৯তম অসামরিক, প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি, ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠ করেন রাজস্ব সচিব তনুশ্রী দেববর্মা৷ দুর্যোগ প্রস্তুতির শপথ বাক্য পাঠ করান রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে ৩ জনকে প্রেসিডেন্টস ফায়ার সার্ভিস মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস প্রজাতন্ত্র দিবস ২০২০ পুরস্কার, ২ জনকে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, ১ জনকে রক্তদানে, ১ জনকে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর নিষ্ঠাবান কর্মী হিসাবে পুরস্ক’ত করা হয়৷ অনুষ্ঠানে বিপর্যয় মোকাবিলা সামগ্রী প্রদর্শনীর ও অত্যাধুনিক ফায়ার বলকে অগি নির্বাপক দপ্তরে অন্তর্ভুক্তি করেন অগি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল৷ অনুষ্ঠান শেষে ভূমিকম্প এবং অগিকাণ্ডের উপর মহড়া প্রদর্শন করা হয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top