News Flash

  • Home
  • Uncategorized
  • Chief Minister : রাজ্যের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করতে দিল্লী ছুটে গেলেন মুখ্যমন্ত্রী
Image

Chief Minister : রাজ্যের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করতে দিল্লী ছুটে গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ একাধিক কর্মসূচি নিয়ে আজ সোমবার দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রধানত, আগরতলা এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন এবং পূর্ণ রাজ্য দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মেগা উৎসবে অংশ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি স্টেট ফরেন্সিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবেন তিনি৷


আজ দিল্লী পৌঁছেই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুর সাথে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আগামীকাল প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর৷ এদিকে, পুর ও নগর সংস্থার পারিষদের শপথ গ্রহণ উপলক্ষে মেগা উৎসবে উপস্থিত থাকার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে দেখা করবেন তিনি৷ আজ বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা জানিয়েছেন পুর ও নগর সংস্থার পারিষদদের শপথ গ্রহণকে ঘিরে পরবর্তী সময়ে মেগা উৎসবের আয়োজন করা হবে৷ ওই উৎসবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে৷
স্বাভাবিক ভাবেই আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে চাঁদের হাট লক্ষ করা যাবে৷ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top