News Flash

  • Home
  • Uncategorized
  • Cyclone : ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব টানা বর্ষণে ছন্দপতন রাজ্যে
Image

Cyclone : ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব টানা বর্ষণে ছন্দপতন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাবে ত্রিপুরায় গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে জনজীবনে বেশ ছন্দপতন হয়েছে৷ গতকাল সন্ধ্যা থেকে আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শুধু আগরতলায় ৪৯.৯ এমএম বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দফতর৷ কৈলাসহরে তার পরিমাণ ১৭.৪ এমএম৷ ফলে কখনও ঝিরঝিরে, আবার কখনও মুষলধারে বৃষ্টিপাতে নাগরিক জীবনেও প্রভাব পড়েছে৷ কারণ, রবিবাসরীয় ছুটি কাটিয়ে আজ ছিল সপ্তাহের প্রথম কাজের দিন৷ স্বাভাবিকভাবেই দিনভর বৃষ্টিপাতে দীর্ঘশ্বাস বেরিয়েছে৷ অবশ্য আবহাওয়া দফতরের দাবি, জাওয়াদ-এর প্রভাব ক্রমশ ত্রিপুরা অতিক্রম করছে৷ আগামীকাল সকাল থেকে বৃষ্টির তেমন দেখা মিলবে না৷ তবে অতি হালকা বৃষ্টিপাত হতেও পারে, সে সম্ভাবনাও আবহাওয়া দফতর উড়িয়ে দিচ্ছে না৷


রবিবার সন্ধ্যা থেকে টানা বর্ষণে আগরতলা শহরে রাস্তাঘাট বিশেষ জলমগ্ণ হয়নি৷ তবে রাজ্যের কিছু স্থানে রাস্তাঘাটে জল জমে গিয়েছিল৷ বিশেষ করে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় বৃষ্টির জলে রাস্তা ডুবে গিয়েছিল৷ এতে পথচারীদের ভীষণ অসুবিধা হয়েছে৷ তবে টানা মুষলধারে বৃষ্টি না হওয়ায় রাজ্যের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে৷


ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব নিয়ে ত্রিপুরা প্রশাসন সতর্কতা জারি করেছিল৷ কিন্তু তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি৷ আবহাওয়া দফতরের দাবি, ঘূর্ণিঝড়ের প্রভাব ক্রমশ কেটে যাচ্ছে৷ ফলে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ সাথে শীতের আগমনও ঘটবে খুব শীঘ্রই৷ আবহাওয়া দফতরের জনৈক আধিকারিকের কথায়, দক্ষিণী হওয়ার এখনও প্রবেশ ঘটেনি৷ ফলে শীতের অনুভব হচ্ছে না৷ তবে শীঘ্রই তাপমাত্রা নামতে শুরু করবে৷


এদিকে, আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে রেখেছে ঠিকই, কিন্তু আপাতত তার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে৷ আজ দিনের সবর্োচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস৷ আবহাওয়া দফতরের তথ্য অনুসারে চলতি মরশুমে ১৭৬.৯ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ যা গত বছরের ২০৮.৭ এমএম বৃষ্টিপাতের তুলনায় অনেক কম রেকর্ড হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top