News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : কুমারঘাট ও খোয়াইয়ে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

Recovered : কুমারঘাট ও খোয়াইয়ে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ খোয়াইয়ে ছড়ার জলে জাতীয় সড়ক নির্মাণ সংসার পাচকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷বৃহস্পতিবার সকালে খোয়াই থানাধীন লালটিলার মিটনাছড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের নাম লক্ষণ সাহানি৷ ঘটনাস্থলের অদূরেই জাতীয় সড়কের নির্মাণকারী সংসার শ্রমিকদের অসায়ী আসানা রয়েছে৷এখান থেকেই শ্রমিকেরা সড়কের নির্মাণকাজ করে থাকেন৷
জাতীয় সড়কের নির্মাণকাজের বরাতপ্রাপ্ত সংসার পাচক লক্ষণ সাহানীকে গতকাল রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর৷ রাতে আচমকাই শ্রমিকদের অসায়ী আস্তানা থেকে উধাও হয়ে যায় লোকটি৷ আশেপাশে খোঁজখবর করেও তার সন্ধান মিলেনি৷


বৃহস্পতিবার সকালে অসায়ী ক্যাম্প থেকে বেরিয়ে শ্রমিকেরা আবার নিখোঁজ পাচকের খোঁজ খবর নিতে শুরু করলে মিটনাছড়ার জলে লক্ষণ সাহানী(৬৫)র মৃতদেহ দেখতে পাওয়া যায়৷ পুলিশকে খবর দিলে তারা এসে ছড়ার জল থেকে মৃতদেহটি তুলে জেলা হাসপাতালের মর্গে এনে রাখে৷


মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে৷মৃত ব্যাক্তির বাড়ী বিহারের মুজাফফরপুর জেলায় বলে জানা গেছে৷মৃতদেহে কোনরকম আঘাতের চিহ্ণ নেই বলে পুলিশ জানায়৷ বুধবার সাতসকালে কুমারঘাট থানার সুকান্ত নগরের কে এন রোড এলাকার জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বৃহষ্পতিবার ভোরের আলো ফুটতেই কুমারঘাট থানাধীন সুকান্তনগরের কেএন রোড এলাকার একটি জঙ্গলের একটি গাছে গলায় ফাঁস জড়ানো এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা৷ সাথে সাথেই ঘটনাটি জানানো হয় স্থানীয় থানায়৷ ছুটে যায় পুলিশ৷


পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যাক্তির নাম নরোত্তম মালাকার৷তার বাড়ি করমছড়া এলাকায়৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় হাসপাতাল মর্গে৷ পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে দেহে কোনো আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি৷ সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে৷ নিজ বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে যুবকের দেহ উদ্ধার হয়েছে৷ মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশায় পুলিশও৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top