News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৮-র থেকে জম্মু ও কাশ্মীরে কমেছে অনুপ্রবেশ ও সন্ত্রাসী হামলা : স্বরাষ্ট্রমন্ত্রক
Image

২০১৮-র থেকে জম্মু ও কাশ্মীরে কমেছে অনুপ্রবেশ ও সন্ত্রাসী হামলা : স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে অনেকটাই কমে গিয়েছে জঙ্গি অনুপ্রবেশ ও সন্ত্রাসী হামলা। বুধবার রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে লিখিত জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, ২০১৮ সালের পর থেকে জম্মু ও কাশ্মীরে নিরন্তর কমেছে অনুপ্রবেশ ও সন্ত্রাসী হামলা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিগত ১২ মাসে জম্মু ও কাশ্মীরে নিকেশ হয়েছে ১৬৫ জন জঙ্গি।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই আরও জানিয়েছেন, ২০২০ সালের অক্টোবর মাস থেকে ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বিভিন্ন অভিযানে শহিদ হয়েছেন সুরক্ষা বাহিনীর ৩২ জন জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ১৯ জন জওয়ান। তিনি লিখিত জবাবে আরও জানিয়েছেন, ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিগত ১২ মাসে জম্মু ও কাশ্মীরে ১৪ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এবং ১৬৫ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top