News Flash

  • Home
  • Uncategorized
  • Approaching : রাজ্যেও ধীরে ধীরে শীতের আগমন ঘটতে শুরু করেছে
Image

Approaching : রাজ্যেও ধীরে ধীরে শীতের আগমন ঘটতে শুরু করেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ঋতু পরিবর্তনের সাথে সাথে রাজ্যে হালকা শীতের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে৷ শীতের আমেজ উপভোগ করতে অপেক্ষার অবসান ঘটতে শুরু করেছে৷ রাজ্যেও ধীরে ধীরে শীতের আগমন ঘটতে শুরু করেছে৷


আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাই সন্ধ্যা হলেই ঠান্ডা অনুভব হয়৷ আমাদের দেশে গরম অপেক্ষাকৃত বেশি৷ স্বাভাবিক কারণেই শীতের মৌসুমকে আপন করে নিতে চান মানুষ৷ শীতের আগমনকে ঘিরে মানুষের মধ্যে রীতিমতো উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ শীতের দিনে চড়ুইভাতি সহ নানা অনুষ্ঠানে মেতে ওঠেন ভোজন রসিক বাঙালিরা৷ শীতকালে পর্যটন ক্ষেত্রগুলিটিও পর্যটকদের ভিড় পরিলক্ষিত হয়৷ দেশ-বিদেশের পর্যটকরা পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন৷ শীতের আগমন নিয়ে আবহাওয়া দপ্তরের অধিকর্তা দিলীপ সাহা জানান, আমাদের রাজ্যে ডিসেম্বর মাস থেকে পুরোদমে শীত শুরু হয়৷ আবহাওয়া দপ্তরের অধিকর্তার আরো জানান ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্যে খানিকটা গরম অনুভূত হতে পারে৷


ডিসেম্বর মাসের ৫/৬ তারিখ রাতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷তাতে অবশ্য শীতকালীন ফসলের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা৷ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে শীতের আমেজ অনুভব করা যাবে বলেও তিনি জানিয়েছে৷শীতের আগমন ঘিরে রাজ্যবাসীর পর্যটকদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে৷ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো শীতের আগমনে নতুন সাজে সেজে করতে শুরু করেছে৷ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ত্রিপুরা রাজ্যে ব্যাপক সংখ্যক পর্যটনের আগমন ঘটবে বলে আশাবাদী রাজ্যবাসী৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top