News Flash

  • Home
  • Uncategorized
  • Smuggler : অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে আটক শুকনো গাঁজা সহ এক পাচারকারী
Image

Smuggler : অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে আটক শুকনো গাঁজা সহ এক পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৯ নভেম্বর৷৷ আবারো অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে আটক শুকনো গাঁজা সহ এক পাচারকারী৷মূলত আট নং আসাম আগরতলা জাতীয় সড়ককে করিডোর করে রাজ্য থেকে গাঁজা সহ অবৈধ প্রবেশকারী অনায়াসে বহিঃ রাজ্যে প্রবেশের সময় বহিঃ রাজ্যের পুলিশ আটক করলেও রাজ্য পুলিশ ঠুঁটো জগন্নাথের ভূমিকা পালন করছে৷ প্রশ্ণ চিহ্ণের মুখে রাজ্য পুলিশ ও সীমান্তের নিরাপত্তা নিয়ে৷তেমনি সোমবার সন্ধ্যায় অসমের করিমগঞ্জ জেলার অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের হাতে আটক গাঁজা সহ এক পাচারকারী৷

\ সোমবার সন্ধ্যায় এএস শূণ্য এক এনসি শূণ্য দুই চার দুই নম্বরের সীমা ট্রেভেলসে নৈশ্য বাসে করে তেলিয়ামুড়া থেকে গুয়াহাটি যাওয়ার পথে রাজ্য পেরিয়ে অসমের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের নাকা চেকিংয়ে শুকনো গাঁজা সহ ধরা পড়ল এক ব্যক্তি৷ধৃতের নাম উমেশ কুমার রায়(৩০)৷পিতার নাম মৃত মতি রায়৷ ধৃতের বাড়ি বিহারের পাটনার সাবালপুরের গুলিমহাতিয়াচক এলাকায়৷তার কাছ থেকে তিনটি প্যাকেটে ছয় কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়৷যার বাজার মূল্য আনুমানিক ষাট হাজার টাকার মত হবে বলে জানিয়েছে অসম পুলিশ৷ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়েছে পুলিশ৷বর্তমানে আটক ব্যক্তিতে অসম পুলিশের হেফাজতে রেখে জেরা করছে পুলিশ৷জানা গেছে একটি পিঠ ব্যাগে করে এই গাঁজা গুলি নিয়ে যাচ্ছিল৷ পাশাপাশি ধৃতকে মঙ্গলবার করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ মিন্টু শীল৷তবে বারংবার রাজ্য পেরিয়ে অসমে প্রবেশের পথে অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের হাতে গাঁজা সহ অবৈধ প্রবেশকারীদের আটক করলেও রাজ্য পুলিশ সে ব্যাপারে কুম্ভ নিদ্রায়৷আর তাতে উভয় সীমান্তের স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে হাজারো প্রশ্ণ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top