News Flash

  • Home
  • Uncategorized
  • Post-election : নির্বচনোত্তর সন্ত্রাস ও চাঁদার জুলুম বন্ধ করার দাবী জানাল তৃণমূল
Image

Post-election : নির্বচনোত্তর সন্ত্রাস ও চাঁদার জুলুম বন্ধ করার দাবী জানাল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস ও চাঁদার জুলুম বন্ধ করার জন্য জোরালো দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক৷রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাস চলেছে বলে অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক৷

বিভিন্নস্থানে বিরোধীদের উপর চাঁদার জুলুম চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷অবিলম্বে এ ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য তিনি রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন৷ নির্বাচনী ফলাফল সংক্রান্ত বিষয়ে তৃণমূল কংগ্রেসের কনভেনার সুবল বাবু বলেন এই রাজ্যের মানুষ সরকারপক্ষকে জবাব দিয়েছে৷ রাজ্যের শাসক দল বলেছিল ২ শতাংশ ভোটও পাবে না তৃণমূল কংগ্রেস৷ ভোটের ফলাফলে প্রমাণ করেছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে চায় রাজ্যের জনগণ৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা ব্যাপকহারে বৃদ্ধি করবে বলেও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কনভেনার সুবল ভৌমিক৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top