News Flash

  • Home
  • Uncategorized
  • Compulsory : ঝুকিপূর্ণ তালিকায় বাংলাদেশ, স্থলবন্দরে নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করছে রাজ্য
Image

Compulsory : ঝুকিপূর্ণ তালিকায় বাংলাদেশ, স্থলবন্দরে নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছিল করোনার তান্ডব৷ কিন্তু, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সব দেশ ও দক্ষিণ আফ্রিকা সহ এগারটি দেশে করোনার নতুন রূপ ওমিক্রনের তান্ডব দেখা দেয়ায় আবারও চিন্তার ভাজ পড়েছে কপালে৷ উদ্বিগ্ণ ভারত ইতিমধ্যেই নতুন নির্দেশিকা জারি করেছে৷ সেই মোতাবেক রাজ্যেও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কারণ, ওই এগারটি ঝুকিপূর্ণ দেশের তালিকায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও রয়েছে৷ স্বাভাবিক ভাবেই স্থলবন্দরে যাতায়াতে কঠোর নজরদারীর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর৷


দপ্তরের জনৈক আধিকারীকের কথায় দুয়েকদিনের মধ্যেই স্থলবন্দর দিয়ে যাতায়াতে একশ শতাংশ নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা হবে৷ ভারত সরকারও নতুন নির্দেশিকা ১লা ডিসেম্বর থেকে কার্য্যকরে আদেশ জারি করেছে৷ সেই লক্ষ্যে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যাতায়াতে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার৷ বর্তমানে স্থবন্দরে সমস্ত যাত্রীদের স্ল্কিনিং করা হচ্ছে৷ কিন্তু, ওমিক্রনের ঝুকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ থাকায় সংক্রমণ প্রতিরোধে নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা খুবই প্রয়োজন বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top